Saturday, May 2, 2026

বিধানসভা ভোটের আগে নির্বাচন দফতরে শূন্যপদ পূরণে উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের শূন্যপদগুলি পূরণের উদ্যোগ নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের চাহিদা মতো অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং উপ-মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগের জন্য আধিকারিকদের তালিকা কমিশনের কাছে পাঠানো হয়েছে। প্রতিটি শূন্যপদের জন্য তিন জন করে আধিকারিকের নাম প্রস্তাব আকারে দেওয়া হয়েছে।

অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে প্রস্তাবিত হয়েছেন নবীকরণযোগ্য শক্তি দফতরের সচিব ইয়েলুচুরি রত্নাকর রাও, নদিয়ার জেলা শাসক এস. অরুণ প্রসাদ এবং বিজ্ঞান ও বায়োটেক দফতরের সচিব ড. গোদালা কিরণ কুমার।যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নাম প্রস্তাব করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক সদ্দাম নবাস, অর্থ দফতরের বিশেষ সচিব হরিশঙ্কর পানিকর এবং পশুসম্পদ দফতরের বিশেষ সচিব শেওয়ালে অভিজিৎ তুকারামের। এছাড়া উপ-মুখ্য নির্বাচনী আধিকারিক পদে প্রস্তাবিতদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক ভাস্কর পাল, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ সংস্থার জেনারেল ম্যানেজার তানিয়া পারভিন এবং হুগলির চন্দননগরের ডিএমডিসি রিজওয়ান আহমেদ। রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম মেনেই এই তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

আরও পড়ুন- ব্লক এভরিথিং আন্দোলনে জ্বলছে ফ্রান্স! জনতা-পুলিশ সংঘর্ষ চরমে, গ্রেফতার ৩০০

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোট গণনার দিন রাজ্যে ঝড়বৃষ্টির কমলা সর্তকতা! উইকেন্ডে বিক্ষিপ্ত বর্ষণ জেলায় জেলায়

বাংলার আকাশে দুর্যোগের মেঘ। একদিনের বৃষ্টি বিরতি কাটিয়ে ফের কালবৈশাখীর সতর্কতা জেলায় জেলায়। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain)...

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...