Friday, May 22, 2026

বেলুর মঠ থেকেই শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ কাপ, উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিবেকানন্দ কাপ (Swami Vivekananda Cup )।  দুপুর ২টোয় বেলুড়ে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির খেলার মাঠে শুভ সূচনা হবে।  স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার ১৩৩ বছরের স্মরণে  যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আইএফএ যৌথ উদ্যোগে  স্বামী বিবেকানন্দ কাপের আয়োজন করা হয়েছে।  জেলা ভিত্তিক ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করবেন মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। থাকবেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সহ আইএফএ কর্তা ও প্রাক্তন ফুটবলাররা।

ক্রীড়া ও যুব কল্যাণ দফতর এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগোতে ধর্মীয় সম্মেলনে স্বামী বিবেকানন্দের সেই বক্তৃতা আজও অবিস্মরণীয়। তারই ১৩৩ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি চলতি বছরে আইএফএ-র ও ১৩৩ বছর। এই দুটির সমন্বয়েই স্বামী বিবেকানন্দ কাপ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩৯০টি। প্রতিযোগিতার শুভারম্ভ হবে স্বামীজীর তৈরি বেলুড় মঠের নিজস্ব মাঠে। যে জেলার খেলোয়ার সেই জেলাতেই খেলতে পারবে। ফাইনাল হবে মার্চ ২০২৬ এ।সর্বমোট পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা।

আরও পড়ুন: বিরাট জয় দিয়েই সূচনা, আমিরশাহি ম্যাচ থেকে ভারতের প্রাপ্তি তালিকা জানুন

এই টুর্নামেন্টের মাধ্যমে জেলা থেকে উঠে আসবে ফুটবল প্রতিভারা উঠে আসবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত মাননীয় ক্রীড়া মন্ত্রী বরাবরই কলকাতা লিগের ক্লাবগুলিতে আরো বেশি করে ভূমিপুত্র খেলানোর বিষয়টি নিয়ে জোর দিয়েছেন তিনি।

 –

Related articles

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...