Monday, May 4, 2026

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ি-রাস্তা সংস্কারের উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

সাধারণ মানুষের সমস্যা সমাধানে পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সাম্প্রতিক সময়ে বারবার প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে বহু ঘরবাড়ি, কোথাও ধসেছে রাস্তা, ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এবার অতিবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত বাড়ি ও রাস্তা দ্রুত সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার (Govt of WB)। নবান্ন (Nabanna) সূত্রে খবর, বিপর্যয় মোকাবিলা দফতরই ভেঙে পড়া বাড়ি তৈরি ও গ্রামীণ রাস্তার মেরামতির দায়িত্ব নেবে। পুজোর পরই কাজ শুরু হয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

গত তিন মাসে অতিরিক্ত বৃষ্টির কারণে ইতিমধ্যেই ভেঙে পড়েছে ৪ হাজার ৫০০ বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ৩ হাজার ৫০০। এর মধ্যে ৬০ শতাংশের বেশি ক্ষতিগ্রস্ত বাড়ি রয়েছে প্রায় ১ হাজার ৫০০। পাশাপাশি, প্লাবন ও বৃষ্টির ধাক্কায় সম্পূর্ণ নষ্ট হয়েছে প্রায় ৩ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা। অকেজো হয়ে পড়েছে ১৮০টি কালভার্ট।সব জেলা থেকে ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা এসে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দফতরে। পঞ্চায়েত দফতর মাঠপর্যায়ে তা খতিয়ে দেখে রিপোর্ট পাঠিয়েছে। মুখ্যসচিবের (CS) দফতর থেকে সবুজ সঙ্কেত পেলেই সংস্কারের কাজ শুরু হবে।

প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বর্ধমানের প্রশাসনিক বৈঠকেই স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন— ক্ষতিগ্রস্তদের পুনর্গঠনের কাজ দ্রুত শুরু করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী পূজোর পর পুরোদমে মেরামতির কাজ চালাবে রাজ্য (West Bengal)।

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
94 এগিয়ে
বিজেপি
192 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে