Friday, May 22, 2026

সরকারের বিরোধিতা করে দেশত্যাগ জোকোভিচের, থাকছেন কোন দেশে?

Date:

Share post:

সরকারের বিরুদ্ধে মুখ খুলে বিপাকে নোভাক সার্বিয়া জুড়ে সরকারবিরোধী আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন দেশের টেনিস আইকন। সেই কারণেই সরকারের রোষের মুখে পড়েছিলেন জোকোভিচ (Novak Djokovic)।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, জোকোভিচ কিছু দিন আগে থেকেই গ্রিসের রাজধানী এথেন্সে পরিবারসহ থাকতে শুরু করেছেন। ছেলে স্টেফান এবং মেয়ে তারাকে এথেন্সের একটি কলেজে ভর্তি করে দিয়েছেন। সেখানে বাড়িও কিনে ফেলেছেন। সম্প্রতি এথেন্সের একটি টেনিস ক্লাবে ছেলের সঙ্গে খেলতে দেখা গিয়েছে জোকোভিচকে।

গত ডিসেম্বরে মাস থেকে সার্বিয়ায় সরকার বদলের জন্য বিক্ষোভ শুরু হয়। ঘটনায় ১৬ জন প্রাণ হারায়। এরপর সোশাল মিডিয়ায় এক প্রতিক্রিয়ায় ছাত্র আন্দোলনকে সমর্থনও জানিয়েছিলেন সার্বিয়ার টেনিস আইকন।।  জোকোভিচ লিখেছিলেন,”যুব সমাজের উপরে আমার আস্থা রয়েছে। তাদের ক্ষমতায় বিশ্বাস করি। উন্নত ভবিষ্যতের জন্য ওদের কথা শোনা জরুরি।”

আরও পড়ুন :সুপার সিক্সে সহজ জয়, চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকবে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারই

কিন্ত সরকার বিরোধী অবস্থান নিয়ে বিড়ম্বনায় পড়তে হল জোকোভিচকে। সাম্প্রতিক সময়ে একেবারেই সেরা ছন্দ পাওয়া যাচ্ছে না জোকোভিচকে। ইউএস ওপেন থেকেও খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে।

 

 

 

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...