Saturday, May 2, 2026

এক বছর বাড়ল এলটিসির মেয়াদ, রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নবান্নের

Date:

Share post:

পুজোর আগেই বড় সিদ্ধান্ত নবান্নের। রাজ্যের সরকারি কর্মীদের লিভ ট্র্যাভেল কনসেশনের (LTC) মেয়াদ এবার একবছর বাড়াল রাজ্য। একইভাবে হোম ট্র্যাভেল কনসেশন (HTC) এর সময়সীমাও বাড়ানো হয়েছে। আজ, বৃহস্পতিবার অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির আমেজ। এই বিজ্ঞপ্তির পর দেখা গেল যারা নির্ধারিত সময়ের মধ্য়ে এই এলটিসির সুবিধা নিতে পারেননি, তারা আগামী এক বছরের মধ্যে সেটা নিতে পারবে।

নবান্ন সূত্রের খবর, ৩১ অক্টোবর ২০২৫ LTC বা লিভ ট্র্যাভেল কনসেশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। প্রতি তিনবছরে একবার এই সুবিধা সরকারি কর্মচারীরা পান। এবার ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সেটা বাড়ানো হল। এছাড়া HTC নির্ধারিত মেয়াদও এক বছর বাড়ানো হল। অতএব গত তিন বছরের মধ্যে যে সব সরকারি কর্মী এই সুবিধা নেননি, তাঁরা আগামী এক বছরের মধ্যে এই সুবিধা নিতে পারবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই মর্মে জানানো হয়েছে, এই এক বছরের বাড়তি সময় একবারের জন্যই দেওয়া হচ্ছে। ভবিষ্যতের ছুটির ক্ষেত্রে এটি কোনও প্রভাব ফেলবে না। পুরনো ছুটির মেয়াদ বাড়লেও নিয়ম মেনে চলতি বছরের ১ নভেম্বর থেকে নতুন ছুটির জন্য আবেদন করতে পারবেন সরকারি কর্মীরা।

আরও পড়ুন- মারামারি-মত বিরোধে বিভ্রান্ত জ়েন জি! নেপালের রাশ কি যাবে সেনার হাতে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...