Monday, May 4, 2026

ডিএলএড নিয়োগ জটিলতা: ছয় সপ্তাহে প্রশিক্ষণরতদের নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএড প্রশিক্ষণরতদের নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার সেই নিয়োগ প্রক্রিয়া ছয় সপ্তাহের মধ্যে কার্যকর করার নির্দেশ ফের একবার জারি করা হল শীর্ষ আদালতের তরফে।

২০২২ সালের প্রাথমিক নিয়োগ (primary teachers recruitment) পরীক্ষায় পর্ষদের নির্দেশ অনুযায়ী ডিএলএড (DlEd) প্রশিক্ষণরতদের নিয়োগের নির্দেশে প্রথমেই মান্যতা দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তা নিয়ে ফের একবার মামলা হয় সুপ্রিম কোর্টে। এবছর এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ২০২২ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় প্রশিক্ষণরতরাও চাকরি করতে পারবেন। কিন্তু এরপর একাধিক জটিলতায় আটকে যায় সেই নিয়োগ প্রক্রিয়া।

আরও পড়ুন: বিজেপি রাজ্যের স্বজন-পোষণ: টেন্ডার ‘জালিয়াতি’ রামদেব ঘনিষ্ঠের

শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court) যে নির্দেশ দিল তাতে ২০২২ সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিএলএড (DlEd) প্রশিক্ষণরতদের ২২০০ পদে নিয়োগ নিয়ে আর কোনও জটিলতা থাকল না। সুপ্রিম কোর্টের বিচারপতি পি নরসিংহা এবং বিচারপতি অতুল চান্দুকারের বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ছয় সপ্তাহের মধ্যে এই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Related articles

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...

মানুষের রায়কে ধুলিসাৎ করে অনৈতিক জয়: ক্ষোভে গর্জে উঠলেন মমতা

ভোটের ফলপ্রকাশ হতেই বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,...

সোহমের হার, খারাপ ফল তৃণমূলের টলি প্রার্থীদের, জিতলেন রুদ্রনীল

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই তারকাদের ঢল নামে ঘাসফুল শিবিরে। টলিউড তারকাদের ভোটের লড়াইয়ে নামায় তৃণমূল। ২০১১...

ফের অতিসক্রিয়তা! গণনা শেষের আগেই ‘সোনার বাংলা’র জয়গান রাজ্যপালের 

কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই রাজভবন থেকে রাজ্যপাল আর এন রবির অভিনন্দন বার্তা। রাজ্যের বিধানসভা নির্বাচনের ।ফলাফল কমিশনের ঘোষণার...