Saturday, June 20, 2026

মানস-গৌতমদের উপস্থিতিতে জমজমাট প্রেস ক্লাবের ফুটবল, চ্যাম্পিয়ন বিশ্ব বাংলা সংবাদ

Date:

Share post:

প্রতিদিন খবর করাই যাদের কাজ, শুক্রবার তারাই মাঠে নামলেন বল পায়ে। কলকাতা প্রেস ক্লাব (Press Club) আয়োজন করেছিল সাংবাদিকদের ফুটবল টুর্মামেন্ট। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন  বিশ্ব বাংলা সংবাদ (Biswa Bangla Sangbad)।

১১ দলকে নিয়ে একদিনের জমজমাট ফুটবল টুর্নামেন্ট। প্রিন্ট, বৈদ্যুতিন, ডিজিটাল মিডিয়া হাউস গুলি অংশ নিয়েছিল। লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস হল। লটারি পরিচালনা করলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য।

টুর্নামেন্টের উদ্বোধন করলেন মানস ভট্টাচার্য, গৌতম সরকার  এবং কুন্তলা ঘোষ দস্তিদার। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ গুলো হল। প্রতিটি দল পেশাদারী মানসিকতা নিয়ে খেলতে নামে। কলম-বুম হাতে নিয়ে কাজ করা সাংবাদিক এবং সংবাদ কর্মীরা যে বল  পায়েও কোনও অংশে কম যান না তা বুঝিয়ে দিলেন।

প্রথম ম্যাচে বাংলা জাগোর মুখোমুখি হয়েছিল বিশ্ব বাংলা সংবাদ। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। এরপর টাইব্রেকারে দুই দলই তিনটি করে শটে গোল করতে পারেনি। শেষে টসে ম্যাচ জিতে নেয় বিশ্ব বাংলা সংবাদ।কোয়ার্টার ফাইনালে ইকো অফ ইন্ডিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে মসৃণ জয় পেয়ে সেমিফাইনালে উঠে বিশ্ব বাংলা সংবাদ।

সেমিফাইনালে প্রেস ক্লাব এ দলকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে স্থান করে নেয় বিশ্ব বাংলা সংবাদ। মেগা ফাইনালে সংবাদ প্রতিদিনের মুখোমুখি হয়েছিল বিশ্ব বাংলা সংবাদ। এই ম্যাচের আগে দুই দলের ফুটবলারদের শুভেচ্ছা জানান তৃণমূল নেতা তথা সাংবাদিক কুনাল ঘোষ, প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক। ফাইনালে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হল বিশ্ব বাংলা সংবাদ। জিতে মাঠে উল্লাসে মাতেন জয়ী দলের ফুটবলাররা। দুই বছর আগে প্রতিদিনের কাছে হারের বদলা নিল বিশ্ব বাংলা সংবাদ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...