Saturday, June 20, 2026

পুজোর আগেই স্বস্তি শহরবাসীর, একাধিক রাস্তা সারাইয়ের কাজ শেষ

Date:

Share post:

মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরেই শুরু দুর্গা পুজো (Durga Pujo)।  কিন্তু বিগত কয়েক মাস ধরেই টানা বর্ষা হয়েছে। ফলে কলকাতার একাধিক রাস্তার অবস্থাই খারাপ হয়েছে। পুজোর আগে শহরের সেতু ও রাস্তাঘাট মেরামত এবং পরিবহণ ব্যবস্থায় জোর দিয়েছে প্রশাসন।

কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি-র পক্ষ থেকে (কেএমডিএ)(KMDA) জানানো হয়েছে , ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সেতুর সংস্কার শেষ হয়েছে। ইএম বাইপাসের ঢালাই ব্রিজ সম্প্রসারণ ও ৪ নম্বর ব্রিজের কাজ শেষও শেষ হয়েছে।  শুরু হয়েছে শিয়ালদহ উড়ালপুলের মেরামতির কাজ।

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত শিয়ালদহ উড়ালপুলের উপরে বিটুমিনাস ম্যাক্যাডামের ৫০ মিমি স্তর বসানো হচ্ছে। তার উপর আরও একটি ২৫ মিমি পুরু ম্যাস্টিক স্তর দেওয়া হবে। কেএমডিএ-র আশা, আগামী সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে।

শুধু শিয়ালদহ নয়, শহরের আরও কয়েকটি উড়ালপুলের মেরামতির কাজও সম্পন্ন হয়েছে। আলিপুর চিড়িয়াখানার কাছে মা সারদামণি সেতুর দক্ষিণমুখী অ্যাপ্রোচ র‌্যাম্প, জিরাট ব্রিজ, জীবনানন্দ সেতু এবং বাঘাযতীন রেল ওভারব্রিজের সংস্কারকাজ শেষ হয়েছে। একইসঙ্গে উড়ালপুলগুলির রেলিংয়ে নতুন রংয়ের প্রলেপও দেওয়া হচ্ছে।

কলকাতার পাশের শহর হাওড়াতেও চলছে রাস্তাঘাট সংস্কার। দুই চাকার যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা বেনারস রোড ও বেলিলিয়াস রোডের মেরামতির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। যদিও আরও কিছু রাস্তা মেরামতির কাজ শুরুর জন্য আর্থিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রশাসন।

আরও পড়ুন: নলহাটির পাথরখাদানে ধসে মৃত্যু ৬ শ্রমিকের, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

অন্যদিকে, নাগরিকদের কেনাকাটা ও ঠাকুর দেখার সহজ করতে পরিবহণ দফতরচালু করতে চলেছে শপিং স্পেশ্যাল’ বাস পরিষেবা । পুজোর আগে প্রায় ১৫ দিন ধরে শনিবার, রবিবার-সহ ছুটির দিনে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই পরিষেবা। পাশাপাশি পঞ্চমী থেকে নবমী পর্যন্ত বিশেষ নাইট বাসও নামানো হবে। সেতু সংস্কার ও অতিরিক্ত বাস পরিষেবার ফলে উৎসবের দিনগুলোতে শহরবাসীর যাতায়াত নির্বিঘ্ন হবে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...