Wednesday, June 10, 2026

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নেপালের জেন জি ও সাধারণ নাগরিকদের দাবি মেনে অন্তর্বর্তী সরকার গঠন করলেন রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডল। প্রথমবার নেপালের (Nepal) প্রধানমন্ত্রীর আসনে একজন মহিলা। তিনিই দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি, সুশীলা কার্কি (Sushila Karki)। তাঁর শপথ গ্রহণের পর গোটা নেপালবাসীর আশা, এবার সেখানে শান্তি ফিরবে। সকলেই অভিনন্দন জানিয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রীকে। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

ভারত ও চিনের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে নেপাল। ফলে সেখানে শান্তি বিঘ্নিত হলে তার সরাসরি প্রভাব পড়ে ভারতে। ফলে নেপালেন শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী কার্কিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদের অধিকারী হওয়ায় শুভেচ্ছা সুশীলা কার্কিকে। নেপালের মানুষের শান্তি, অগ্রগতি ও উন্নয়নের জন্য ভারত দৃঢ় প্রতিজ্ঞ।

বাংলার সীমান্তের গুরুত্বপূর্ণ অংশে রয়েছে পর্বতরাষ্ট্র নেপাল। বাংলার মানুষ বিভিন্নভাবে নেপালে সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানান নেপালের নবতম প্রধানমন্ত্রীকে। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার জন্য সুশীলা কার্কিকে (Sushila Karki) অভিনন্দন। নেপালের (Nepal) সঙ্গে বাংলার সীমান্ত রয়েছে, মানুষের সঙ্গে মানুষের গভীর যোগাযোগ রয়েছে। প্রতিবেশী হিসাবে আমাদের গভীর সখ্যতা ও সাহচর্যের দিকগুলিকে লালিত করার দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

আরও পড়ুন: রাশিয়ায় ৭.১ মাত্রার তীব্র ভূমিকম্প! কামচটকা জুড়ে সুনামি সর্তকতা জারি

শুক্রবার রাতে প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতির বাসভবনেই শপথ গ্রহণ করেন সুশীলা কার্কি। এরপর শনিবার সকাল থেকে গোটা নেপাল থেকে তুলে নেওয়া হয় কার্ফু। তবে জেন জি-র আন্দোলন যাতে কোনওভাবেই অন্য কোনও পক্ষ হাইজ্যাক করে নিতে না পারে, তার জন্য মাঠে নেমেছে সক্রিয় সদস্যরা। পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে আগুন লাগানো ও ভাঙচুর চালানো এলাকাগুলিতে। বিভিন্ন এলাকায় ঘুরে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে লুট করা সামগ্রী। সেই সঙ্গে নেপালের সেনাবাহিনী খোঁজ শুরু করেছে জেল পালানো কয়েদিদের। ইতিমধ্যেই ভারতের সীমান্ত পেরিয়ে নেপাল ছাড়তে চাওয়া জেল পালানো ৭৫ জনকে গ্রেফতার করেছে ভারতের সীমা সুরক্ষা বল। তাদের তুলে দেওয়া হয়েছে নেপাল সেনাবাহিনীর হাতে।

Related articles

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...