Friday, May 22, 2026

ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভ আইএনটিটিইউসি’র, নভেম্বরে ফের অবস্থানের ডাক 

Date:

Share post:

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামল আইএনটিটিইউসি। শনিবার ডোরিনা ক্রসিংয়ে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভে মুখর হল সংগঠন। এই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, আগামী ২৯ ও ৩০ নভেম্বর ফের একই জায়গায় দু’দিনব্যাপী অবস্থান-বিক্ষোভ করবে আইএনটিটিইউসি। লক্ষাধিক মানুষের জমায়েতে গোটা ধর্মতলা চত্বর মুড়ে ফেলা হবে বলেও জানান তিনি।

সংগঠনের রাজ্য সভাপতি এদিন জানান, জেলা ভাগ করে কর্মসূচির আয়োজন হবে। ২৯ তারিখ যাঁরা আসবেন, তাঁরা ৩০ তারিখ আসবেন না—এমনভাবেই স্লট ভাগ করা হবে দু’ঘণ্টা করে। তবে টানা দুই দিন জুড়ে ধর্মতলা দখল করে রাখবে আইএনটিটিইউসি-র নেতা-কর্মীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সব জেলা সভাপতি। উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, স্বপন সমাদ্দার, সোমনাথ শ্যাম, বাবুন বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতৃত্ব। সকলেই বিজেপির বিরুদ্ধে ভাষাসন্ত্রাস ও বাঙালি-বিদ্বেষের অভিযোগ তোলেন।

ঋতব্রত তাঁর বক্তব্যে বাংলার ঐতিহ্য-সংস্কৃতির ইতিহাস তুলে ধরেন। তিনি উল্লেখ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যতীন দাস-সহ স্বাধীনতার একাধিক বিপ্লবীর অবদান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘তাসের দেশ’ -এর গান নেতাজির উদ্দেশ্যে উৎসর্গ করার কথাও স্মরণ করান। তাঁর দাবি, “বাঙালির গর্ব যুগ যুগ ধরে অবিচ্ছিন্ন। বিজেপি বাংলার সংস্কৃতি ধ্বংস করতে চাইছে, কিন্তু পারেনি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে।”

ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকেই শপথ নিল আইএনটিটিইউসি — ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফের একবার বিজেপিকে রুখে দেবে তৃণমূল।

আরও পড়ুন – বিজেপি শুধু মনীষীদের অপমান করে, আর মোদিবাবু নীরব থাকেন!

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...

দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী! খুনের হুমকি ঝাড়গ্রামের বিক্রেতাকে, মিলল নিরাপত্তা

ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি খেয়ে ভাইরাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই ঝালমুড়ি দোকানদারকেই দেওয়া...

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...