Wednesday, June 24, 2026

নির্বিঘ্নে শুরু দ্বিতীয় দফার এসএসসি পরীক্ষা 

Date:

Share post:

নবম-দশমের পর রবিবার রাজ্য জুড়ে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা (Recruitment Exam) শুরু হল নির্বিঘ্নে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সকাল থেকে শহরের সব রাস্তায় যান চলাচল স্বাভাবিক থেকেছে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না হয় এদিকে সজাগ দৃষ্টি দিয়েছে প্রশাসন। নির্ধারিত সময়ে ঠিক দুপুর বারোটায় শুরু হল স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) দ্বিতীয় দফার নিয়োগ পরীক্ষা।

সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই দু-দফায় নিয়োগ পরীক্ষা নিচ্ছে কমিশন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) শনিবার জানিয়েছিলেন, প্রথম দফার মতো দ্বিতীয় দফার পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। দুপুর বারোটা পর্যন্ত সার্বিক রিপোর্ট বলছে রাজ্যজুড়ে এসএসসি পরীক্ষার্থীদের কোথাও কোনও সমস্যা হয়নি। কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে নিজেদের সেন্টারে প্রবেশ করার পর ঠিক দুপুর বারোটায় শুরু হল একাদশ- দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...