Wednesday, June 24, 2026

অনলাইনে ভিডিয়ো দেখে নিজে নিজেই লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার যোগীরাজ্যের যুবকের!

Date:

Share post:

অনলাইনে লিঙ্গ পরিবর্তনের ভিডিও ( online Sex change videos) দেখে নিজেই নিজের অপারেশন করার সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের যুবক! মারাত্মক এই কাণ্ডের যে রীতিমতো রক্তারক্তি অবস্থা, গুরুতর অবস্থায় ভর্তি করা হল হাসপাতালে। ঘটনার কথা জানাজানি হতেই অবাক সকলেই। আসলে অনেকদিন ধরেই লিঙ্গ পরিবর্তনের কথা মাথায় ছিল বছর কুড়ির যুবকের। পারিবারিক ও সামাজিক সমস্যার দিকটি মাথায় রেখেই চিকিৎসকের কাছে যাননি তিনি। তবে এতদিনের ইচ্ছে চেপে রাখতে না পেরে অবশেষে অনলাইনে লিঙ্গ পরিবর্তনের পদ্ধতি দেখে সেই ভাবে নিজের হাতেই নিজের উপর অস্ত্রোপচার করেন ওই যুবক।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রয়াগরাজে আমেঠি জেলার বাসিন্দা ওই যুবক সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বহুদিন ধরে নিজের লিঙ্গ পরিবর্তনের ইচ্ছে থাকলেও বাস্তবায়নের পথ খুঁজচ্ছিলেন তিনি। কাউকে না জানিয়েই জানিয়ে অনলাইনে ভিডিয়ো দেখে নিজের উপর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েই ফেলেন তিনি। যদিও যুবক জানিয়েছেন তিনি এই নিয়ে এক স্থানীয় চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন। ভিডিয়োতে দেখানো পদ্ধতি মেনেই লোকাল অ্যানাস্থেশিয়া করে অস্ত্রোপচারের ছুরি দিয়ে নিজের যৌনাঙ্গ কেটে ফেলেছিলেন তিনি। কিন্তু তার পরে আর কোনমতেই রক্তক্ষরণ বন্ধ করতে পারছিলেন না। এর মাঝেই অ্যানাস্থেশিয়ার প্রভাব কেটে যায়। ফলে মারাত্মক যন্ত্রণা শুরু হওয়ায় তিনি আর থাকতে না পেরে বাড়ির মালিকের সাহায্য নিয়ে হাসপাতালে পৌঁছন। আপাতত তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল। এই ঘটনা সোশ্যাল মিডিয়ার পাতায় ছড়িয়ে পড়তেই চিকিৎসকরা বলছেন লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘ মেডিক্যাল প্রসিডিওর আছে। নন মেডিক্যাল কোনও ব্যক্তি সেই পদক্ষেপ করতে গেলে তার ফল যে কী মারাত্মক হতে পারে হাতেনাতে তা টের পেয়েছেন ওই যুবক।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...