Friday, May 22, 2026

সধবার নোয়া, না SSC পরীক্ষা: বেছে নিতে বলল পরীক্ষাকেন্দ্র! 

Date:

Share post:

কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে রবিবারের এসএসসি পরীক্ষায় তৈরি হল অভাবনীয় পরিস্থিতি। পরীক্ষার শৃঙ্খলা রক্ষার্থে ধাতব সামগ্রী নিয়ে হলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল আগেই। কিন্তু সেই নিয়মের জেরে বেঁধে গেল বিতর্ক।

এক বিবাহিতা পরীক্ষার্থী সবার সামনেই সাফ জানিয়ে দিলেন, “আমি নোয়া খুলব না। নতুন বিয়ে হলে মেয়েদের কাছে এটা অসম্ভব।” তাঁর এই অনড় অবস্থান দেখে পরীক্ষাকেন্দ্রে রীতিমতো উত্তেজনা ছড়ায়। পরীক্ষার হলে প্রবেশ না করে অবশেষে তিনি কেন্দ্র ত্যাগ করেন। ফলত, মোট ৩৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে একমাত্র তিনিই পরীক্ষায় বসেননি।

ঘটনার জেরে আরও কয়েকজন পরীক্ষার্থী আপত্তি তুললেও শেষ পর্যন্ত তাঁরা নিয়ম মেনে নোয়া খুলে পরীক্ষায় অংশ নেন। স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে, “নিরাপত্তার খাতিরে এত কড়াকড়ি ঠিক আছে, কিন্তু সধবা মেয়েদের নোয়া খুলতে বলা কি ন্যায্য?” পরিবার-পরিজনেরাও ক্ষোভে জানান, নোয়া কেবল অলঙ্কার নয়, এটি সামাজিক প্রতীকেরও বহিঃপ্রকাশ।

তবে পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন, “পরীক্ষার নিয়ম মেনে চলা প্রত্যেক পরীক্ষার্থীর দায়িত্ব। এই নিয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি।” নিয়ম বনাম রীতি—এই দ্বন্দ্বই এখন আলোচনার কেন্দ্রে। যদিও একজন ছাড়া বাকিরা সকলেই ঠিকঠাক পরীক্ষা দিয়েছেন।

আরও পড়ুন – “সিএবিতে বিরোধী নেই”, সভাপতি পদ নিশ্চিত করেই বড় বার্তা দিলেন সৌরভ

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...