Friday, May 22, 2026

টাটানগরে বাংলায় কথা বলায় নির্মাণ শ্রমিককে কোপ! আতঙ্কে পরিবার 

Date:

Share post:

টাটানগরে বাংলায় কথা বলার অপরাধে নির্মাণ শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কোপ। গুরুতর জখম অবস্থায় বর্তমানে কলকাতার এক হাসপাতালে ভর্তি তিনি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নং ব্লকের বয়েরমারি ২ গ্রাম পঞ্চায়েতের উলাপাড়া গ্রামের বাসিন্দা তপশেল জমাদার শনিবার কর্মসূত্রে ফের ওড়িশা যাচ্ছিলেন। পরিবার জানাচ্ছে, গত পাঁচ বছর ধরে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন ওড়িশায়। কিছুদিন আগে গ্রামে ফিরলেও শনিবার ফের কাজে যাচ্ছিলেন।

অভিযোগ, টাটানগর স্টেশনে নামার পর সহকর্মীদের সঙ্গে বাংলায় কথা বলছিলেন তপশেল। সেইসময় স্থানীয় কয়েকজন যুবক তাঁদের ঘিরে ধরে। অভিযোগ, বাংলায় কথা বলায় তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা শুরু হয়। বাধা দিতে গেলে হঠাৎই এক যুবক ধারালো অস্ত্র বার করে তপশেলের গলায় কোপ মারে।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত কলকাতায় আনা হয়েছে। তাঁর অবস্থা আপাতত আশঙ্কাজনক। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উলাপাড়ায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, “কাজের খোঁজে দূরে যায় গ্রামের বহু ছেলে। এভাবে বাংলায় কথা বললেই হামলার শিকার হতে হয়, এটা ভয়ঙ্কর।”

তপশেলের পরিবারের দাবি, বাংলায় কথা বলার অপরাধে এভাবে আক্রমণ হওয়া লজ্জাজনক। তাঁদের অভিযোগ, “বাংলা ভাষা ব্যবহার করায় বাংলাদেশি বলে কটূক্তি আর প্রাণঘাতী হামলা—এটা বাংলাকে অপমান করা।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ন্যায়বিচার ও সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন – সূর্য-সলমনের সৌজন্য উধাও, পাকিস্তানের জাতীয় সঙ্গীত বিভ্রাট

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...