Saturday, May 2, 2026

৩৬ মাসে এই প্রথম! লেপার্ডের আক্রমণে মৃত্যু চিতার

Date:

Share post:

‘প্রজেক্ট চিতা’ শুরু হওয়ার পর এই প্রথমবার লেপার্ডের আক্রমণে মৃত্যু হয়েছে চিতার। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park) সোমবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে।

২০২২ সালে শুরু হয় প্রজেক্ট চিতা। সেই বছরেরই ১৭ সেপ্টেম্বর কুনো নদীর (Kuno National Park) পাড়ে গোয়ালিয়রের চম্বল এলকায় আফ্রিকার নামিবিয়া থেকে ৪-৬ বছর বয়সি ৫টি মেয়ে চিতা এবং ৩টি পুরুষ চিতা আনা হয়। মৃত চিতার বয়স ২০ মাস। নামিবিয়ান চিতা জ্বালার চার সন্তানের মধ্যে এক এই চিতাটি। গতকাল সন্ধে সাড়ে ছটা নাগাদ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন বন দফতরের কর্মীরা। এই রিপোর্ট এলে চিতাটির মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন-হাসপাতালের মধ্যে ধর্ষিতা স্বাস্থ্যকর্মী: অভিযোগ পেয়েই গ্রেফতার মূল অভিযুক্ত

বনদফতরের কর্মীরা জানিয়েছেন, ওই শাবকটি ২১ ফেব্রুয়ারি জঙ্গল ছাড়া হয়। একতি চিতার মৃত্যুর পর এই জঙ্গলে এখন মোট ২৫টি চিতা রয়েছে। ৬টি পূর্ণবয়স্ক মেয়ে চিতা এবং ৩টি পূর্ণবয়স্ক পুরুষ চিতা, ১৬টি চিতা সাবক রয়েছে।

_

_

_

_

_

_

 

Related articles

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...