Monday, May 25, 2026

মেঘলা মঙ্গলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা!

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব আগমনের আর সপ্তাহ দুয়েকও বাকি নেই, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টির তরফে আলবিদা বলার কোনও ইঙ্গিত মিলছে না। বাঙালির বৃষ্টিভেজা দুর্গাপুজোর আশঙ্কা আগেই জানা গেছে। সেইমতোই দেবীপক্ষ শুরুর এক সপ্তাহ আগেও ঝড় বৃষ্টি দুর্যোগ দক্ষিণবঙ্গে। মঙ্গল- বুধে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কতা (Yellow alert) জারি করা হয়েছে জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আজ ও আগামিকাল কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, মঙ্গলবার উত্তরের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণ চলবে। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে।পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায়, উত্তর-পূর্ব বাংলাদেশ এবং মধ্য অসম সংলগ্ন এলাকায় রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত থাকায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি থাকবে। কলকাতায় বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য নিচে থাকলেও বাতাসে প্রচুর জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কাটছে না।

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...