Saturday, March 21, 2026

সেনার পোশাকে ব্যাঙ্কে ডাকাতদল! ৫৮ কেজি সোনা-নগদ ৮ কোটি লুঠ

Date:

Share post:

ভয়াবহ ডাকাতি। সেনার পোশাকে ব্যাঙ্কে (Bank) ঢুকে লুঠ করল ডাকাতের দল। গোটা ঘটনায় সাড়া পড়ে গিয়েছে দেশে। CCTV ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ (Police)।

কর্নাটকের বিজয়পুরা শহরে মঙ্গলবার সন্ধেয় পিস্তল দেখিয়ে SBI-এ ঢুকে কর্মীদের মারধর করে চেয়ারে বেঁধে রেখে কোটি কোটি টাকা লুঠ করে পালাল ডাকাতদল। ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা নিয়ে পালিয়েছে ডাকাতরা। ব্যাঙ্ক বন্ধ হওয়ার ঠিক আগে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

ডাকাতের দল প্রথমে ব্যাঙ্ক (Bank) ম্যানেজারের কাছে যায় এবং কোষাধ্যক্ষের সামনে দাঁড়িয়ে সবার সামনে হুমকি দিয়ে টাকা ও সোনা লুঠ করে চম্পট দেয়। ঘটনার পরেই ডাকাতদের ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ডাকাতরা মহারাষ্ট্রের দিকেই গিয়েছে। বিভিন্ন জায়গায় নাকা চেক চেকিং চলছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

Related articles

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...