Sunday, March 1, 2026

ঘড়ির পর বান্ধবী, এশিয়া কাপে চর্চার কেন্দ্রবিন্দুতে হার্দিক

Date:

Share post:

এশিয়া কাপের মধ্যেই হার্দিক পান্ডিয়ার জীবনে নতুন প্রেম! সার্বিয়ান মডেল নাতাশার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। এবার শোনা যাচ্ছে নতুন প্রেম এসেছে হার্দিকের জীবনে।

হার্দিক পান্ডিয়া নাকি প্রেমে পড়েছেন মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার। দিল্লিতে বড় হওয়া এই মডেলের বয়স মাত্র ২৪।

কে মাহিকা শর্মা? তা নিয়ে এখন অনেকের আগ্রহ প্রবল। মাহিকার সঙ্গে হার্দিকের সম্পর্কের জল্পনা শুরু হয়েছে একটি রেডিট পোস্ট থেকে।

মাহিকার একটি সেলফি পোস্ট কড়েছেন সেটা থেকে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। অনেকে মনে করছেন, সেই সেলফিতে মাহিকার পিছনে যে পুরুষের অবয়ব দেখা যাচ্ছে তিনি ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। এর মধ্যে হার্দিক এবং মাহিকা উভয়ই ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করছেন। ফলে দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছেন নেটিজেনরা।

বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু থেকে থাকেন হার্দিক পান্ডিয়া। এর আগে তাঁর ঘড়ি নিয়ে প্রবল চর্চা হয়েছিল।
বিশ্বের দামী সব ঘড়ির সংগ্রহ আছে তাঁর। সম্প্রতি তাঁর হাতে দেখা গিয়েছে রিচার্ড মিলের একটি বিশেষ সংস্করণের ঘড়ি-আরএম ২৭-০৪। সেই ঘড়ির মূল্য শুনলে অবাক হতেই হবেন।

সুইজারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিচার্ড মিলের তৈরি করা ওই মডেলের ঘড়ি গোটা পৃথিবীতে আছে মাত্র ৫০টি। একটির দাম প্রায় ২০ কোটি টাকা।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতে কত বাড়ছে তেলের দাম

পশ্চিম এশিয়া সংঘাতের (Middle East Conflict) মধ্যে ফের ঊর্ধ্বমুখী তেলের দাম (Oil Price Surge)। শনিবার রাতে আমেরিকা-ইজরায়েলের যৌথ...

জাতীয় দলে জার্সিতে দেখা যাবে আকিবকে? সংবর্ধনার আগে মুখ খুললেন বোর্ড সভাপতি

জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) ঐতিহাসিক রঞ্জি ট্রফি জয়ের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন পেসার আকিব নবি (Akib...

নাগপুরের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, উদ্ধারকাজে NDRF-সহ একাধিক দল

বিস্ফোরক তৈরির কারখানাতেই ভয়াবহ বিস্ফোরণ। মহারাষ্ট্রের নাগপুর (Nagpur) জেলার রাউলগাঁও গ্রামে বিস্ফোরণের (explosion) জেরে কার্যত মৃত্যুমিছিল। দুর্ঘটনায় এখনও...

পাঁচ বছর নিয়োগ নেই বিজেপি রাজ্যে: ফের বাংলায় নিয়োগ পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীরা

সরকারি চাকরি নিয়ে যেভাবে চোখ উল্টেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই পথই অনুসরণ করেছে বিজেপি শাসিত রাজ্যগুলি। যেখানে বাংলায়...