Saturday, May 2, 2026

মোদির জন্মদিনে বিশেষ উপহার পাঠালেন মেসি

Date:

Share post:

চলতি বছরের শেষেই ভারতে আসবেন আর্জেন্টাইন মহাতারকা লিও মেসি। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার পাঠালেন মেসি। মোদির ৭৫তম জন্মদিনে এই বিশেষ উপহার পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসাবে নিজের সই করা জার্সি পাঠালেন লিওনেল মেসি। মেসিকে ভারতে যে ক্রীড়া উদ্যেগপতি আনছেন তার মাধ্যমেই উপহার পাঠিয়েছেন মেসি

২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের সময়ে যে কিট পরেছিল গোটা দল, সেই জার্সিতেই সই করে মোদির জন্য পাঠিয়েছেন মেসি। ৭৫তম জন্মদিনে সেই জার্সি উপহার হিসাবে মোদির হাতে তুলে দেওয়া হয়েছে।

চলতি বছরে ভারত সফরে আসছেন লিও মেসি প্রথমে আর্জেন্টিনা দলের সঙ্গে পরে ব্যক্তিগত শহরে আসছেন তিনি। আগামী ডিসেম্বর মাসে কলকাতা এবং আরো দুটি শহরে আসবেন মেসি।

আগামী ১২ই ডিসেম্বর কলকাতার মাটিতে পা রাখবেন মেসি। এখান থেকেই শুরু তাঁর ভারত সফর। আর্জেন্টিনার বিশ্বজয়ী ক্যাপ্টেন অতীতেও কলকাতায় এসেছেন, ২০১১ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনেই আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব প্রথমবার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মেসি। কলকাতা এসে মেসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন দেখা করবেন তেমনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, ভারত সফরে এসে মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে হাজির হবেন এলএমটেন। সেখানেই প্রধানমন্ত্রীর সাথে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

_

_

_

_

_

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...