Sunday, March 1, 2026

১৯ বছর পর মহালয়ার সকালে শহরে ফিরছে আরতি মুখোপাধ্যায়ের গান

Date:

Share post:

মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠে মহিষাসুরমর্দিনী। সেই চিরন্তন সুরে মাতোয়ারা হবে বাঙালি। তবে এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও এক বিশেষ প্রাপ্তি। প্রায় উনিশ বছর পর আবারও মঞ্চে ফিরছেন বাংলাগানের স্বর্ণযুগের অন্যতম শিল্পী আরতি মুখোপাধ্যায়।

কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশিস কুমারের উদ্যোগে মহাজাতি সদনে আয়োজিত হচ্ছে জাগো দুর্গা শীর্ষক অনুষ্ঠান। আগামী ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান। শহর কলকাতার দর্শকদের সামনে লাইভ সঙ্গীত পরিবেশন করবেন আরতি মুখোপাধ্যায়।

বাংলা আধুনিক গান ও চলচ্চিত্রের গান একসময় তাঁর কণ্ঠে হৃদয়ে গেঁথে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষের। সেই গানই আবার মহালয়ার পুণ্য প্রভাতে ফিরিয়ে আনবে সোনালি স্মৃতি। নিজেই জানিয়েছেন শিল্পী— “এই শহর আমার প্রাণের শহর, এ শহর গানের শহর। মহালয়ার দিনে এই শহরে গান গাইতে আসছি, সত্যিই খুব ভালো লাগছে।”

শুধু আরতি মুখোপাধ্যায় নন, এই অনুষ্ঠানে গাইবেন কবীর সুমন, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, সৈকত মিত্র, দেব চৌধুরীও। বাচিক পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী দেবাশিস বসু ও মৌনীতা চট্টোপাধ্যায়। মহালয়ার আগমন বার্তায় একদিকে যেমন দেবী আরাধনার সুর ভেসে আসবে, তেমনি এই অনুষ্ঠান হয়ে উঠবে নস্ট্যালজিয়ার এক বিরল সন্ধান— শহরবাসীর জন্য এক অনন্য উপহার।

আরও পড়ুন – সাড়ে তিন আঙুলেই স্বপ্নপূরণ! প্রশান্তর পাশে দাঁড়াল হাই কোর্ট 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay...

আজ রাজ্যজুড়ে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, জুতো- বুট পরতে পারবেন না পরীক্ষার্থীরা 

২৯৮৯টি শূন্য পদের জন্য রবিবার রাজ্যজুড়ে গ্রুপ সি পরীক্ষা (Group C Exam) নেওয়া হবে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের...

‘পঞ্চায়েত’-এর গল্পকেও হার মানায় বাস্তব, এমবিএ ডিগ্রি ফেলে গ্রামের ধুলোয় ‘শেরনী’

অনুষ্ঠান শুরুর আগে যখন স্পিকারে বেজে উঠল আমাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর সেই চেনা সুর, তখন সভাগৃহে...

ইজরায়েল-ইরান যুদ্ধে নিহত খামেনেই, ‘কাপুরুষোচিত’ হামলা বলল তেহরান

একের পর এক মিসাইল আক্রমণ, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah...