Sunday, March 1, 2026

হূশিয়ারি দিয়েও সমঝোতা! নাটক শেষে কোন সমীকরণে খেলতে নামল পাকিস্তান?

Date:

Share post:

ভারতের বিরুদ্ধে করদর্মন  বিতর্কের জেরে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। বুধবার বিকেল রাত নাটকের পর নাটক।  বয়কটের পথে হেটেও অবশেষে সুর নরম করে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামল পাকিস্তান।

মঙ্গলবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলন বয়কট করেছিল পাকিস্তান। বুধবারের ম্যাচ বয়কট করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু ম্যাচ না খেললে ১৮০ কোটি টাকা হারাতে হতো , সঙ্গে সম্প্রচারকারী সংস্থার ক্ষতিপূরণ. ফলে ক কোন রাস্তাই অবশিষ্ট ছিল না পাকিস্তানের সামনে। ম্যাচের সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। পিসিবির নির্দেশে হোটেলেই ছিলেন ক্রিকেটারেরা। সলমনদের কিট ব্যাগ বাসে তোলা হয়ে গেলেও ক্রিকেটারেরা কেউ হোটেল থেকে বেরোননি। পিসিবি কর্তারা দীর্ঘ আলোচনার পর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলার সবুজ সঙ্কেত দেন দলকে।

গত রবিবার টসের সময় সূর্যকুমার যাদব প্রতিপক্ষ অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলাননি। এমনকি ম্যাচ জয়ের পরেও  পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ডাগ  আউটে ফুরে আসেন সূর্য এবং শিবম দুবে। সাজঘরের দরজাও প্রতিপক্ষ দলের মুখের উপর বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয় পাক শিবির। তারা নিশানা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেকে। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, অ্যান্ডি পাইক্রফট দায়িত্বে থাকলে তারা এশিয়া কাপে খেলবে না। ভারতীয় বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, এমন বিস্ফোরক অভিযোগ আনে পিসিবি। পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করলে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকিও দেয়।

আরও পড়ুন:বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত বনাম পাকিস্তান, রেকর্ডের লক্ষ্যে নীরজ

কিন্তু অ্যান্ডি পাইক্রফটকে বহাল রাখে আইসিসি। কিন্তু বুধবার কিছুটা সমঝোতা সূত্র বেরোয়। দুবাইয়ে পাকিস্তানের টিম ম্যানেজার, কোচ, অধিনায়কের সঙ্গে বৈঠকে বসেন পাইক্রফট। হ্যান্ডশেক বিতর্ক শেষ করতে সমাধান সূত্র বের করেন আইসিসি কর্তারা। সলমনের কাছে ক্ষমা চেয়ে নেন ম্যাচ রেফারি। ফলে খেলতে রাজি হয় পাকিস্তান।

spot_img

Related articles

মার্চের প্রথম দিনে দেশজুড়ে বাড়লো গ্যাসের দাম! 

বছরের তৃতীয় মাসের পয়লা তারিখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম (commercial gas cylinder price)। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর...

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay...

আজ রাজ্যজুড়ে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, জুতো- বুট পরতে পারবেন না পরীক্ষার্থীরা 

২৯৮৯টি শূন্য পদের জন্য রবিবার রাজ্যজুড়ে গ্রুপ সি পরীক্ষা (Group C Exam) নেওয়া হবে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের...

‘পঞ্চায়েত’-এর গল্পকেও হার মানায় বাস্তব, এমবিএ ডিগ্রি ফেলে গ্রামের ধুলোয় ‘শেরনী’

অনুষ্ঠান শুরুর আগে যখন স্পিকারে বেজে উঠল আমাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর সেই চেনা সুর, তখন সভাগৃহে...