Saturday, May 2, 2026

শরৎচন্দ্রের সার্ধশতবর্ষে স্মারক গ্রন্থ ‘ভিন্নমাত্রার শরৎচন্দ্র’ প্রকাশ

Date:

Share post:

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sharat Chadra Chattopadhyay) সার্ধশতবর্ষ উপলক্ষে প্রকাশিত হলো স্মারক গ্রন্থ ‘ভিন্নমাত্রার শরৎচন্দ্র’। রবিবার সন্ধ্যায় গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের শিবানন্দ সভাগৃহে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল।

গ্রন্থটিতে (Book) স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের (Sharat Chadra Chattopadhyay) সমকালীন গুণীজন থেকে শুরু করে বর্তমান সময়ের গবেষকদের বিভিন্ন লেখা। বইটি সম্পাদনা করেছেন দেবজ্যোতিনারায়ণ রায়, যিনি এর আগেও স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র, কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র এবং নিজের মাকে কেন্দ্র করে মোট সাতটি গ্রন্থ প্রকাশ করেছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ। অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য রামকৃষ্ণ-বিবেকানন্দ প্রসঙ্গে শরৎচন্দ্রকে তুলে ধরেন। অধ্যাপক সুমিতা চক্রবর্তী বিশ্লেষণ করেন শরৎসাহিত্যের বহুমাত্রিক দিক। সম্পাদক দেবজ্যোতিনারায়ণ রায় বলেন, প্রান্তিক মানুষজনের কথা বিশেষ করে নারী সমাজের কথা জানতে আজও শরৎচন্দ্র অদ্বিতীয়।বর্তমান পৃথিবীতে হিংসা দূরীকরণে শরৎচর্চা অত্যন্ত জরুরি।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...