Friday, May 22, 2026

সভাপতি নির্বাচনের বৈঠক অমিত শাহের বাড়িতে, বিজেপির গ্রাসে বিসিসিআই!

Date:

Share post:

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম (BCCI AGM)। বিজেপির আমলে ইলেকশন অতীত সিলেকশনই শেষ কথা। এবার বিসিসিআই সভাপতি বাছাই হবে বোর্ডের সদর দফতরে নয়, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাড়িতে। সেখানে বিসিসিআই শীর্ষ কর্তা থেকে অনেক রাজ্য সংস্থার প্রতিনিধিদের থাকার কথা।

২০১৪ সালে কেন্দ্র ক্ষমতায় আসার পর স্বশাসিত প্রতিষ্ঠানগুলিতে নিজেদের আধিপত্য বিস্তার করে বিজেপি। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সবই বিজেপির তোতাপাখি হয়ে গিয়েছে বলে বিরোধীদের অভিযোগ। বিসিসিআইয়ের নির্বাচনে বিজেপির একটা পরোক্ষ প্রভাব এতদিন ধরেই ছিল। এবার প্রত্যক্ষভাবেই বিসিসিআইয়ের ভোটে যুক্ত হয়ে গেল বিজেপি।

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম। সেখানেই সভাপতি, সচিব সহ পাঁচটি পদে নির্বাচন হবে। ভোটাভুটির আগেই চূড়ান্ত হয়ে যায় সভাপতির নাম।বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং।

কিন্তু ২৮ সেপ্টেম্বর বোর্ডের এজিএমের আগেই সভাপতির নাম থিক হয়ে যাবে শনিবারই। আগামী শনিবার রাতে অমিত শাহের বাড়িতে বৈঠক আছে। সেখানে থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। যতই হরভজন, সৌরভ বা রঘুরাম ভাটদের নাম থাকুক শনিবার রাতে সব খেলা ঘুরে যেতে পারে। সৌরভ অমিত শাহের বাড়িতে যাবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই।

আরও পড়ুন:সিএবির পর বিসিসিআই, সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ, তালিকায় রয়েছে কাদের নাম?

২০১৯ সালে বোর্ডের সভাপতি হন সৌরভ। কিন্তু ২০২২ সালে তাঁকে ছেটে ফেলে রজার বিনিকে সভাপতি করা হয়। বোর্ড রাজনীতির অঙ্ক বরাবরই কঠিন। নানা রাজনীতির সমীকরণ সেখানে কাজ করে। কিন্তু কোনও বিজেপি শীর্ষ নেতার বাড়িতে বোর্ড সভাপতি নির্বাচন সংক্রান্ত বেসরকারি বৈঠক হচ্ছে এমন নজির সাম্প্রতিক অতীত কেন ইতিহাস ঘাটলেও পাওয়া যাচ্ছে না।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...