Friday, May 1, 2026

দুর্গোৎসব ৪৩২: এবার পুজোয় বাংলার পরিচালকের তথ্যচিত্র দেখানো হবে টাইমস স্কয়ারে

Date:

Share post:

পুজোর গন্ধ সাত সমুদ্র, তেরো নদী পেরিয়ে পৌঁছে গিয়েছে মার্কিন মুলুকে। সে গন্ধের আরও কিছুটা সুবাস ছড়াতে মহানবমীতে নিউইয়র্ক (New York) শহরের ম্যান হাটেনের বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে (Times Square) প্রদর্শিত হবে বাংলার দুর্গোৎসব নিয়ে তথ্যচিত্র ‘দুর্গোৎসব৪৩২’। এটি তৈরি করেছেন সাংবাদিক-গবেষক সম্রাট চট্টোপাধ্যায় (Samrat Chatterjee)। দীর্ঘদিন ধরেই বাংলার দুর্গোৎসব নিয়ে কাজ করছেন সম্রাট। এই বিষয়ে তাঁর একাধিক বই আছে। রয়েছে তথ্যচিত্র। এবার তাঁর তৈরি তথ্যচিত্র দেখানো হবে নিউইয়র্কের টাইম স্কয়ারে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার দুর্গাপুজো ওয়ার্ল্ড হেরিটেজের বিশ্বজনীন স্বীকৃতি পেয়েছে। কিন্তু, কবে থেকে শুরু হয়েছে এই দুর্গাপুজো তা সঠিক জানা নেই কারও। দুর্গাপুজো কীভাবে দুর্গোৎসবে পরিণত হল? কোন পথ ধরে ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্তি? দীর্ঘ গবেষণার মাধ্যমে সেই কাহিনীই এখানে তুলে ধরেছেন তথ্যচিত্রের পরিচালক সম্রাট। ১৭ মিনিট ৩২ সেকেন্ডে তুলে ধরা হয়েছে ৪৩২ বছরের পুরনো ইতিহাস। কলকাতা সর্বজনীন দুর্গোৎসবের চলমান ইতিহাস তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে।

টাইমস স্কয়ারে (Times Square) ১ অক্টোবর মহানবমীতে সন্ধে ৬ টায় (আমেরিকার সময়) প্রদর্শিত হবে এই প্রচারমূলক তথ্যচিত্র ‘দুর্গোৎসব৪৩২’। আয়োজনে টাইমস স্কয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন।

Related articles

পনেরো দিনের মধ্যে দিতে হবে ১০ হাজার! হজযাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা কেন্দ্রের

হজে অংশগ্রহণকারী প্রত্যেক পুণ্যার্থীকে (Hajj pilgrims) অতিরিক্ত ১০ হাজার টাকা জমা করা নির্দেশ কেন্দ্রের (Govt of India)। সংখ্যালঘু...

গণনার আগে বৈঠক অভিষেকের: শনিবার ভার্চুয়াল নির্দেশ প্রার্থী-এজেন্ট-কর্মীদের

নির্বাচনের প্রথম ধাপ থেকে বিজেপির পক্ষে কাজ করে সুবিধা পাইয়ে দিতে অভিযুক্ত নির্বাচন কমিশন। তৃণমূলের প্রার্থী থেকে কর্মীরা...

ভোট পরবর্তী প্রক্রিয়ায় ‘বেআইনি হস্তক্ষেপ’ বিজেপি প্রার্থী রূপার! অভিযোগ দায়ের লাভলির

বৃহস্পতিবার রাত থেকেই পোস্টাল ব্যালটে কারচুপি ও স্ট্রংরুমের নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।...

IPL: ক্যাচ নিয়ে বিরাট বিতর্ক, বোর্ডের দ্বারস্থ হবে আরসিবি?

আইপিএলে(IPL) ক্যাচ বিতর্ক। রজত পতিদারের আউটকে ঘিরে আগুনে বিতর্কে নয়া মোড়।এই বিতর্কিত ক্যাচ নিয়ে আইপিএলের টেকনিক্যাল কমিটিতে অভিযোগ...