Friday, May 22, 2026

কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু পুলিশ কর্মীর: এক মাসে চার মৃত্যু নিউটাউনে

Date:

Share post:

নিউটাউনে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মহালয়ার রাতে নিয়ন্ত্রণ হারানো বাইকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। আহত আরও এক পুলিশ কর্মী। পুলিশ ঘাতক বাইকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সেই সঙ্গে নিউটাউন (New Town) এলাকায় পথ দুর্ঘটনা (road accident) কমাতে নেওয়া হচ্ছে ব্যবস্থা।

উৎসবের শুরু হতেই শহরে দুর্ঘটনা প্রাণ কাড়ল জ্যোতিষ দেবনাথ (৪০) নামে পুলিশ কর্মীর। রবিবার রাতে তিনি নিউটাউনের (New Town) ইকোপার্কের সামনে সাইকেলে ডিউটি করছিলেন। তাঁর সঙ্গে আরও এক পুলিশ কর্মী ছিলেন। সেই সময় বেপরোয়া বাইক এসে ধাক্কা মারে তাঁদের।

কর্তব্যরত দুই পুলিশ কর্মীকেই আহত অবস্থায় স্থানীয় ভিআইপি রোড সংলগ্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জ্যোতিষকে মৃত ঘোষণা করে। উৎসবের শুরুতেই এই মর্মান্তিক খবরে শোকের ছায়া তাঁর পরিবারে।

আরও পড়ুন: বড় সাফল্য পুলিশের! দিল্লি থেকে গ্রেফতার গুলশন কলোনি কাণ্ডের মূল অভিযুক্ত মিনি ফিরোজ

সম্প্রতি নিউটাউনে বেপরোয়া গাড়ি ও বাইকের দৌরাত্ম্য বেড়েছে। উৎসব চলাকালীন যা বিধাননগর পুলিশের মাথাব্যথার কারণ। টহলদারি বাড়িয়ে ও কঠোর শাস্তির মধ্যে দিয়ে গতি নিয়ন্ত্রণে তৎপর পুলিশ। তবে তারই মধ্যে এক মাসে নিউটাউনে দুর্ঘটনায় চার মৃত্যু চিন্তা বাড়াচ্ছে পুলিশের।

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...