Wednesday, May 13, 2026

পুজোর ছুটিতেও সক্রিয় নবান্ন, উন্নয়ন প্রকল্পে জোর রাজ্যের 

Date:

Share post:

মহালয়ার পর থেকেই শুরু হয়েছে দেবীপক্ষ। ইতিমধ্যেই কলকাতা ও শহরতলির নানা পুজো মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে দর্শনার্থীদের। হাতে গোনা কয়েক দিনের মধ্যেই বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো। স্বাভাবিক ভাবেই ছুটির আবহে ঢেকে যাচ্ছে রাজ্য প্রশাসনও।

নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মীদের ছুটি শুরু হবে ২৪ সেপ্টেম্বরের পর থেকে এবং চলবে ৮ অক্টোবর পর্যন্ত। দীর্ঘ এই সময়ে সরকারি দফতরের কাজ থমকে যাওয়ার আশঙ্কা থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ প্রশাসনিক কর্তারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির উপর কড়া নজর রাখবেন। উন্নয়নমূলক প্রকল্প যাতে ব্যাহত না হয়, সেই কারণে সব দফতরকে ২৪ সেপ্টেম্বরের মধ্যেই প্রয়োজনীয় অনুমোদন ও অর্থবরাদ্দের কাজ সেরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এখন যেমন পুজো উদ্বোধনে ব্যস্ত, তেমনই শেষ মুহূর্তে মুখ্যসচিব মনোজ কুমার পন্থের সঙ্গে বৈঠক করে জরুরি তালিকা যাচাই করবেন। প্রয়োজন হলে অতিরিক্ত পদক্ষেপও নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, আগেভাগেই প্রকল্পের কাজ এগিয়ে রাখতে হবে। এক আধিকারিকের কথায়, “এখন আর আগের মতো পুরোপুরি ছুটি বলে কিছু নেই। ঘোষিত ছুটি থাকলেও প্রশাসনের একাংশ সক্রিয় থাকে। ফলে উন্নয়নের কাজ থেমে যাওয়ার সম্ভাবনা কম।”

নবান্নের তরফে জানানো হয়েছে, ছুটির সময় মুখ্যসচিব নিজে সব দফতরের কাজ তদারকি করবেন এবং নিয়মিত মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন। উৎসব শেষে অক্টোবরে মুখ্যমন্ত্রী সব দফতরকে নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। সেখানে কতটা কাজ এগিয়েছে, তার হিসাব নেওয়া হবে। আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই কোনও প্রকল্প থেমে যাক, তা চাইছেন না মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – আইআইটি খড়গপুরে পরপর ছাত্রমৃত্যু, জনস্বার্থ মামলা হাই কোর্টে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...