Wednesday, April 22, 2026

সবাইকে ছাপিয়ে বর্ষসেরা ফুটবলার, ব্যালন ডি’অর জয়ের দিনে মেসিকে স্মরণ দেম্বেলের

Date:

Share post:

ব্যালন ডি’অর (Ballon d’Or) জিতলেন দেম্বেলে(Ousmane Dembele)।  পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করে ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। মেসি-রোনাল্ডোরা দৌড়ে ছিলেন না, এবার ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে এগিয়ে ছিলেন দেম্বেলে। তাঁর হাতেই শিরোপা উঠল।

এমন স্বীকৃতির পর পিএসজির তারকা ফরাসি ফরোয়ার্ড বলেছেন, ব্যালন ডি’অর জেতা কখনোই তার ব্যক্তিগত লক্ষ্য ছিল না। তবে সোমবার বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে নাম ঘোষণার পর পরিবারের কথা বলতে গিয়ে চোখের পানি আটকাতে পারেননি।

পুরস্কার পেয়ে তাঁর চোখে জল। নিজেকে সামলে নিয়ে বলেন, “আমি কাঁদতে চাইনি। কিন্তু যখনই পরিবারের কথা বলতে গিয়েছি, যারা আমার পাশে থেকেছে তাদের কথা ভেবেছি, তখন আর চোখের জল আটকাতে পারিনি। আমি কোনওদিন এই ট্রফি জেতার জন্য আলাদা করে চেষ্টা করিনি। তবে এই ট্রফি পেয়ে আমি খুবই খুশি।”

২০১৭ সালে ডর্টমুন্ড থেকে উঠে আসা তরুণ দেম্বেলেকে বার্সেলোনা কিনে নেয় ১৫০ মিলিয়ন ইউরোতে। সেখানে চার বছর ছয় মাস একসঙ্গে খেলেছেন মেসি-দেম্বেলে। এরপর পিএসজিতে যোগ দেন।

চোটের সঙ্গে লড়াই করা দেম্বেলের পাশে ছিলেন মেসি, খুশির দিনে মেসির কথাও তুলে ধরেন ফরাসি তারকা। দেম্বেলে নিজেই বলেছেন, ‘প্রথম দিন থেকেই আমার মেসির সঙ্গে ভালো সম্পর্ক। আমার লকার ছিল তার পাশে। অনেক পরামর্শ দিতেন। আমার কাছে তিনি সেরা, অনন্য। গর্বিত যে তার সঙ্গে খেলতে পেরেছি। ’

ব্যালন ডি’অর জেতার মধ্য দিয়ে দেশ হিসেবে সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ে ফ্রান্স ছুঁয়ে ফেলল আর্জেন্টিনাকে। ফ্রান্স ও আর্জেন্টিনা সমান ব্যালন ডি’অর জিতলেও, দুই দেশের জেতার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আছে।

আরও পড়ুন: সভাপতি পদে দায়িত্ব নিলেন সৌরভ, জানালেন নিজের পরিকল্পনা

প্লাতিনি ও মেসির পর প্রথম ফুটবলার এবং ফুটবল ইতিহাসে প্রথম মহিলা  ফুটবলার হিসাবে পর পর তিনবার ব্যালন ডি ওর জিতলেন বার্সেলোনার আইতানা বোনমাতি।

 

Related articles

বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি: মনিপুরে অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র মনিপুর, গুলিবিদ্ধ ১

একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী ফটোশুটে বাংলায় ঝালমুড়ি খাচ্ছেন। অন্যদিকে মনিপুরে দাবি আদায়ে গুলি খাচ্ছেন সাধারণ মানুষ। দুটি...

ফায়ার স্টেশন থেকে পোর্টের জমি পুনরুদ্ধার! বড়বাজারের ভোলবদলের কথা মনে করিয়ে দিলেন নেত্রী

বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা বড়বাজারের জমি পুনরুদ্ধার থেকে ব্যবসায়ীদের জন্য কমিটি— তৃণমূল জমানায় বড়বাজার এলাকায় উন্নয়নের জোয়ার। মঙ্গলবার...

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...