Monday, June 8, 2026

ম্যান্ডেভিলা গার্ডেনে দোকানে আগুন! ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি তদারকি মেয়রের

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেই ফের ভোগান্তি খাস কলকাতায় (Kolkata)। মঙ্গলবার সকালে গড়িয়ার (Garia) ম্যান্ডেভিলা গার্ডেনে ভয়াবহ আগুন লাগে।  বাজারের দুটি দোকান থেকে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। আরও পড়ুনঃ পুজোর প্রাক্কালে বেনজির দুর্যোগ, মঙ্গলের বেলা গড়াতেই ফের বৃষ্টি কলকাতায় 

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। বহু প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। মেয়র ফিরহাদ হাকিম হাঁটু জলে দাঁড়িয়ে উদ্ধারকাজ ও আগুন নেভানোর তদারকি করেন। মেয়র জানান, ঘটনাস্থলের দোকানগুলোর বৈদ্যুতিক সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। তবুও অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, বাজার এলাকা ঘিঞ্জি হওয়ায় এবং দোকানগুলিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

Related articles

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...