Monday, June 8, 2026

বৃষ্টিজনিত দুর্যোগে বাতিল কলকাতার উদ্বোধন, ভার্চুয়ালি জেলায় পুজোর সূচনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুজোর মুখেই প্রবল নিম্নচাপের জেরে বিপর্যস্ত কলকাতা। সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে মঙ্গলবার সারাদিন শহরের একাধিক প্রান্তে হাঁটুসমান জল। জলমগ্ন হয়ে পড়ে বহু পুজো মণ্ডপও। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে কলকাতায় নির্ধারিত উদ্বোধন কর্মসূচি বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ভবানীপুর 70 পল্লি, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, মুদিয়ালি, বাদামতলা আষাঢ় সংঘ-সহ একাধিক পুজো উদ্বোধন করার কথা ছিল মমতার ৷ কিন্তু, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সেই সব কর্মসূচি বাতিল করেছেন তিনি ৷ তবে বিকেলে ভার্চুয়ালি উদ্বোধন করেন জেলার একাধিক পুজো।

মুখ্যমন্ত্রী জানান, “কলকাতার পরিস্থিতির কথা মাথায় রেখে এখানে উদ্বোধন বাতিল করেছি। তবে জেলার পুজো উদ্যোক্তারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন। তাঁদের বঞ্চিত করতে পারি না। তাই ভার্চুয়ালি উদ্বোধনের আয়োজন করা হয়েছে।” পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। স্ক্রিনে প্রদর্শিত হয় প্যান্ডেল ও মাতৃমূর্তির ছবি এবং ভিডিও। প্যান্ডেলের সজ্জা ও প্রতিমার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

শারদ শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, “দুর্যোগের মধ্যেও মায়ের আহ্বান করতে হবে। মা-ই সংকট কাটিয়ে দেবেন। যদি কোনও সমস্যা হয়, নবান্নের কন্ট্রোলরুমে যোগাযোগ করবেন।” পাশাপাশি, এই পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন- মেট্রোর কাজের জন্য নিকাশি বন্ধ হয়, দায় ওদের নিতে হবে: কর্তৃপক্ষকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...