Sunday, April 19, 2026

পিএফের টাকা তোলার নিয়ম বদলানোর পথে কেন্দ্র!

Date:

Share post:

বদলাতে চলেছে পিএফের (PF) টাকা তোলার নিয়ম!ইপিএফও-তে থাকা কর্মচারীদের নিজস্ব অর্থ কোনও বিধি-নিষেধ ছাড়াই যাতে তাঁরা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন সেই নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে বলে কেন্দ্রের তরফে জানা গেছে। বর্তমানে ভবিষ্যনিধি তহবিল সংস্থা বা ইপিএফওতে (EPFO) সদস্যরা অবসর গ্রহণের বয়স পূর্ণ হওয়ার পর অথবা দুই মাসের বেশি সময় ধরে বেকার থাকলে তবেই তাঁদের সম্পূর্ণ তহবিল তুলে নিতে পারেন। আংশিক ভাবে টাকা তুলতে গেলে একাধিক শর্ত পালন করতে হয়।। আগামী বছরের গোড়া থেকে এই নিয়মই বদলাতে চলেছে বলে জানা যাচ্ছে।

ছেলে মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের জন্য অনেক বাবা-মা পিএফের টাকা তোলার চিন্তাভাবনা রাখেন। কিন্তু কেন্দ্রের বর্তমান নিয়ম অনুযায়ী বিয়ের ক্ষেত্রে, কমপক্ষে সাত বছর চাকরি করা একজন সদস্য তাঁদের নিজস্ব অবদান এবং অর্জিত সুদের অর্ধেক মানে মাত্র ৫০ শতাংশ পর্যন্ত তুলতে পারেন। বাড়ির ক্ষেত্রে টাকা তোলার জন্য সদস্যকে কমপক্ষে তিন বছরের চাকরি সম্পন্ন করতে হবে এবং তাঁর স্ত্রীকে সম্পত্তির যৌথ মালিকানার অধিকারী হতে হয়। এর ফলে খুব স্বাভাবিকভাবেই প্রয়োজনের সময় টাকা তোলার ক্ষেত্রে একাধিক জটিলতা বাড়ে। এই সমস্যা সমাধানেই ইপিএফও-র টাকা তোলার নিয়মে পরিবর্তন করা হবে বলে খবর।

 

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...