Tuesday, June 23, 2026

শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতি শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের

Date:

Share post:

আজ ২৪ সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস। সেই উপলক্ষ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রীতিলতা ওয়াদ্দেদার (Pritilata Waddedar) ছিলেন একজন বাঙালি বিপ্লবী ও জাতীয়তাবাদী। স্বাধীনতা আন্দোলনে বেশ প্রভাবশালী মুখ ছিলেন তিনি।চট্টগ্রাম এবং ঢাকা থেকে নিজের শিক্ষা শেষ করে তিনি কলকাতার বেথুন কলেজে (Bethune College) পড়াশোনা করেন। দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করে তিনি একজন দায়িত্বশীল স্কুল শিক্ষিকার ভূমিকা পালন করেন। তাঁকে “বাংলার প্রথম মহিলা শহীদ” হিসেবে গণ্য করা হয়।

তাঁর প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ”স্বাধীনতা সংগ্রামী, শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবসে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমি কুর্নিশ জানাই এই বাংলার মাটিকে যেখানে এমন বীরাঙ্গনার জন্ম হয়েছিল। শুধু তিনিই নন, মাতঙ্গিনী হাজরা থেকে কল্পনা দত্ত, বীণা দাশ থেকে সুনীতি চৌধুরীর মতো অসংখ্য অগ্নিকন্যার জন্মভূমি আমাদের এই বাংলা। আমি সবসময় মনে করি, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন জয়ী হত না। বাংলাই স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান।

আরও পড়ুন: জলজটকে হাতিয়ার করে রাজনীতি! বিরোধীদের ‘কুৎসা’ ভেস্তে দিয়ে জবাব তৃণমূলের 

আমার গর্ব, আমাদের স্বাধীনতা আন্দোলনের গর্বের ইতিহাস তুলে ধরতে আমরা যে আলিপুর মিউজিয়াম করেছি সেখানে প্রীতিলতা ওয়াদ্দেদার সহ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। আমাদের স্বাধীনতা খুব কষ্ট করে অর্জন করতে হয়েছে। যে ঐক্যবদ্ধ, সম্প্রীতিতে পরিপূর্ণ ও সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিতে গড়ে ওঠা এক স্বাধীন দেশের স্বপ্ন আমাদের দেশের মহান স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন, সেই ঐতিহ্য অটুট রাখাই আমাদের শপথ।”

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...