Tuesday, June 23, 2026

চিড়িয়াখানার ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে নস্টালজিক বনমন্ত্রী বীরবাহা, ডাকটিকিট প্রকাশ-ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন

Date:

Share post:

বাবার হাত ধরে একদিন যে নাবালিকা আলিপুরের চিড়িয়াখানায় (Alipur Zoo) ঘুরতে এসেছিল, সেই এখন রাজ্যের বনমন্ত্রী; পদাধিকার বলে আমন্ত্রিত দেড়শো বছর পূর্তি অনুষ্ঠানে। বুধবার, আলিপুর চিড়িয়াখানায় সকলের সঙ্গে সেই স্মৃতি ভাগ করে নেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hasda)। দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ ডাকটিকিট প্রকাশ করেন তিনি।

এদিন চিড়িয়াখানার ডিজিটাল লাইব্রেরিরও (Digital Library) উদ্বোধন করা হয়। সেখানে ডিজিটাল লাইব্রেরিতে গিয়ে দুষ্প্রাপ্য বই ও গুরুত্বপূর্ণ নথি পড়তে পারবেন পাঠকরা।

এদিন অনুষ্ঠানে বনমন্ত্রী নিজের ছোটবেলার চিড়িয়াখানা (Alipur Zoo) বেড়ানোর স্মৃতি সবার সঙ্গে ভাগ করেন। বলেন, ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানা ঘুরতে এসেছিলাম। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকে ছিলাম। বাবার হাত ধরে ঘুরে দেখেছি। আইসক্রিম কিনে দিয়েছিল বাবা। সেই আইসক্রিমের স্বাদ আর এখন নেই।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...