Tuesday, June 23, 2026

ছয় ছক্কায় নয়া নজির, ব্যাট হাতে বিশ্ব রেকর্ড বৈভবের

Date:

Share post:

বিশ্ব ক্রিকেটে নয়া নজির বৈভব সূর্যবংশীর(Vaibhav Sryavanshi)। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯(AUS U 19) দলের বিরুদ্ধে বৈভব ব্যাট হাতে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন।

অজি দলের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই(ODI) ম্যাচে সূর্যবংশী ৬৮ বলে ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তরুণ  দুরন্ত ব্যাটিং করেন এবং ছয়টি ছক্কা মারেন। বয়সে কম হলেও তাঁর ব্যাটিংয়ে আগ্রাসন কিন্তু সিনিয়রদের থেকে কোনও অংশে কম নয়। মনে করা হচ্ছিল এই ম্যাচে শতরান করবেন বৈভব। কিন্তু দুরন্ত ক্যাচেই আউট হলেন বৈভব।

শুধু ভালো ব্যাটিংই করেননি একইসঙ্গে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন বৈভব। এর আগে যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল ভারতেরই উন্মুক্ত চন্দের দখলে। ২১ ইনিংসে ৩৮টি ছক্কা মারার নজির ছিল উন্মুক্তের।

বৈভব মাত্র ১০ ইনিংসে ৪১টি ছক্কা মেরেছন। যেহেতু বৈভবের বয়স মাত্র ১৪, তাই আগামী দিনে আরও বেশি ওভার বাউন্ডারি মারার সুযোগ রয়েছে তার। তাই যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও আরও শক্তিশালী হতে ভারতীয় তরুণ তুর্কির। সূর্যবংশী এখন পর্যন্ত যুব ওডিআইতে ৫৪০ রান করেছেন, যার ২৬% এসেছে বাউন্ডারি থেকে। ভারতের হয়ে ছক্কা মেরেছেন সবচেয়ে বেশি তিন ব্যাটারের মধ্যে তিনি এখন শীর্ষে।

আরও পড়ুন:কঠিন ম্যাচের আগে স্বস্তি মোলিনার! ভিসা সমস্যা মিটল ম্যাকলারেনদের?

সবচেয়ে কম বয়সে আইপিএল অভিষেক হয়েছে বৈভবের। ঘরোয়া ক্রিকেটে বিহারের হয়ে নজর কাড়ার পর বয়সভিত্তিক জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন বৈভব।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...