Tuesday, June 23, 2026

লক্ষ্যমাত্রা ৬৭ লক্ষ টন! নভেম্বর থেকে রাজ্যে শুরু ধান কেনা 

Date:

Share post:

আগামী নভেম্বর থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে ২০২৫-২৬ খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ধান কেনার প্রক্রিয়া। এর আগে থেকেই জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। সম্প্রতি ভিডিও কনফারেন্সে জেলা শাসক ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

গত মরশুমে রেকর্ড পরিমাণে ধান সংগ্রহ হয়েছিল। ২০২৪-২৫ খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ৫৬ লক্ষ ৩৩ হাজার টন ধান কেনা হয়, যার ৯২ শতাংশ চাল সরকারের গুদামে জমা পড়ে। খাদ্যমন্ত্রী বৈঠকে জানান, জেলা প্রশাসন, সরকারি সংস্থা এবং জেলা স্তরের কর্মীদের উদ্যোগেই এই সাফল্য সম্ভব হয়েছিল।

নতুন মরশুমে ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৭ লক্ষ টন। এর জন্য কৃষকের সংখ্যা আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০২৩-২৪ মরশুমে যেখানে ১২ লক্ষ ৯৯ হাজার কৃষক নথিভুক্ত ছিলেন, ২০২৪-২৫-এ তা বেড়ে দাঁড়ায় ১৬ লক্ষ ৪৫ হাজার। এবার সেই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্ত এক কোটি কৃষকের অন্তত ৩০-৪০ শতাংশকে ধান বিক্রির জন্য উৎসাহিত করতে বলা হয়েছে।

খাদ্য দফতরের নির্দেশ, বিডিও ও আধিকারিকরা যাতে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে কৃষকদের সরকারি কেনার প্রক্রিয়ায় যুক্ত করতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্তদের ফোনে যোগাযোগ করে ধান বিক্রিতে উৎসাহিত করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, কৃষকের নামে অন্য কেউ ধান বিক্রি করতে না পারে, তার জন্য কড়া নজরদারি চালানোর বার্তা দিয়েছে দফতর।

আরও পড়ুন – পুজো উদ্বোধনের ঠাসা কর্মসূচির মধ্যেই কালীঘাটে দমকল কেন্দ্রের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...