Tuesday, June 23, 2026

বাকিদের টপকে মুক্তির একদিন আগেই হাউজফুল ‘রক্তবীজ ২’!

Date:

Share post:

মুক্তির একদিন আগেই হাউজফুল (House full) ‘রক্তবীজ ২’। ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতার মেগাস্টার কাস্টের পুজোর ছবি। ‘রক্তবীজ’ দর্শকদের মনে যে ছাপ ফেলেছিল তার রেশ ধরেই এবার ক্রেজ আরও বেড়েছে। ২৬ তারিখ মুক্তি পাওয়ার কথা থাকলেও একদিন আগেই হৈ হৈ করে শুরু হচ্ছে এবছর পুজোর বাংলা ছবি (Bengali Film)। আর শুরুর আগেই এক কদম এগিয়ে গেল ‘রক্তবীজ ২’ (Rakhtabeez 2)। মুক্তির একদিন হাউজফুল নটী বিনোদনী হল।

বৃহস্পতিবার ছবি রিলিজ কিন্তু নতুন নয়। এর আগেও হয়েছে। কিং খানের বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে গুরুবারে। আর যে উন্মাদনা দেখা গিয়েছে শাহরুখের ছবি ঘিরে, একই উৎসাহ আবীর-মিমির জুটিকে ঘিরে বাঙালি।

‘রঘু ডাকাত’ ট্রেলার লঞ্চের দিনই দেব জানিয়ে দেন, ছাব্বিশের বদলে ২৫ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘রঘু ডাকাত’। তখনই চ্যালেঞ্জ একসেপ্ট করে উইন্ডোজ। ওই একইদিনে ‘রক্তবীজ ২’ (Rakhtabeez 2) রিলিজের ঘোষণা করা হয়। এবার নজর থাকবে টিকিট বিক্রির দিকে। ৪টি ছবির টিকিট বিক্রি কেমন হল তা বোঝা যাবে মুক্তির কয়েকদিন পরে। তবে, মুক্তির আগের দিন সকালেই হলে হাউজফুল বোর্ড ঝোলায় শুরু আগেই বেশ কয়েক কদম এগিয়ে গেল ‘রক্তবীজ ২’।

Related articles

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...