Tuesday, June 23, 2026

গিলের ডেপুটি জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ব্রাত্য ঈশ্বরণ-নায়ার

Date:

Share post:

পুজোর মরশুমে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ (IND vs WI Test)। বৃহস্পতিবার নির্বাচকরা টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করলেন নির্বাচকরা।  শুভমন গিলের অধিনায়কত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। দলে জায়গা হলো না বাংলার অভিমন্যু ঈশ্বরণের। বাদ পড়েছেন করুন নায়ার, আকাশদীপ‌ও। ইরানি ট্রফিতে খেলবেন বঙ্গ পেসার।

ইংল্যান্ডের বিরুদ্ধে দল ভালো খেললেও একাধিক তারকার পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল না টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ৭ বছর পর টেস্টে দ্বিতীয় সুযোগ পাওয়া করুণ নায়ার নিজের পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট করতে পারেননি। ক্রিকেট তাঁকে দ্বিতীয় যে সুযোগ দিয়েছিল, সেটি তিনি কাজে লাগাতে পারেননি। ফলে ঘরের মাঠে আর সুযোগ পেলেন না।

তবে আকাশদীপকে কেন সুযোগ দেওয়া হল না সেটা নিয়ে প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে চোট থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি আকাশদীপ। ফলে বুমরাহ, সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণই থাকছেন পেস বিভাগে।  পন্থ চোটের জন্য খেলতে পারবেন না ফলে প্রথম কিপার ধ্রুব জুরেল, পরিবর্ত হিসেবে থাকছেন নায়ারণ জগদীশন।

প্রশ্ন উঠছে কেন দলে রাখা হল না ঈশ্বরণকে। এর আগে একাধিক সিরিজে ঈশ্বরণকে দলে রাখা হলেও প্রথম একাদশে সুযোগ পাননি, এবার স্কোয়াডেও রাখা হল না ঈশ্বরণকে।

আরও পড়ুন :এশিয়া কাপের ফাইনালে ভারত, ব্যাটিং নিয়ে পরীক্ষা অব্যাহত গম্ভীরের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘোষিত ভারতীয় টেস্ট দল- শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...