Tuesday, June 23, 2026

জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভা- CESC-র রিপোর্ট তলব হাই কোর্টের

Date:

Share post:

রেকর্ড ভাঙা বৃষ্টিতে জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভা (KMC) ও CESC-র কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মামলার পরবর্তী শুনানি ৭ নভেম্বর। সেখানেই সব প্রশ্নের জবাব দিতে হবে।

সোমবার রাতভর রেকর্ড বৃষ্টিতে বানভাসি কলকাতা-সহ আশপাশের এলাকা। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পার্কসার্কাস, ভবানীপুর, একবালপুর, তারাতলা, মোমিনপুর, যাদবপুর, নেতাজিনগর, ঠাকুরপুকুর-সহ একাধিক এলাকায় মোট ৯ জনের মৃত্যু হয়। তার জেরে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। সেই ঘটনায় নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভার কাছে রিপোর্ট তলব করেছে আদালত। একই সঙ্গে ক্ষতিপূরণ নিয়ে কী ভাবছে রাজ্য, তা জানাতে হবে রিপোর্টে। যদিও ইতিমধ্যেও মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
আরও খবর: প্রিন্স আনোয়ার শাহ রোডের হোটেলে আগুন, ঘটনাস্থলে চারটি ইঞ্জিন

পাশাপাশি, দুর্ঘটনা এড়াতে CESC কী পদক্ষেপ করছে তাও জানাতে চেয়েছে আদালত। খোদ মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, মৃত্যুর দায় সিইএসসিকেই নিতে হবে। কারণ তাঁরা উন্নয়নের কাজ করেনি। সংস্থাকে মৃতদের পরিবারকে অন্তত ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেন তিনি। দায় এড়াতে সিইএসসি-র পাল্টা যুক্তি, রাস্তার আলোর পোস্ট ও ট্র্যাফিক লাইট তাদের নিয়ন্ত্রণাধীন নয়। এগুলি নিয়ে তারা কাজ করে না। এখন রিপোর্ট দেখে আদালত কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে দুপক্ষ। মামলার পরবর্তী শুনানি ৭ নভেম্বর।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...