Tuesday, June 23, 2026

পুজোর মুখে সুখবর, প্রাথমিকে শূন্যপদে নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর 

Date:

Share post:

পুজোর আগেই প্রাথমিক শিক্ষায় চাকরিপ্রার্থীদের জন্য এল সুখবর। বুধবার প্রাথমিক টেটের ফলাফল প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুর দু’টোয় ওয়েবসাইটে প্রকাশ করা হয় ওএমআর শিট। এর পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে জানান, পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ খুব শীঘ্রই ১৩,৪২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও জানান, পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা সংসদ। সেই সঙ্গে সকল শিক্ষক পদপ্রার্থীদের আগাম শুভেচ্ছা জানান তিনি।

পর্ষদ সূত্রে খবর, এ বছর প্রাথমিক টেট পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২,৭৩,১৪৭ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৭৫৪ জন। উল্লেখযোগ্যভাবে এক থেকে দশের মধ্যে স্থান করে নিয়েছেন ৬৪ জন।

প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে এতদিন ফল প্রকাশে দেরি হচ্ছিল। সেই সমস্যা কাটিয়ে অবশেষে ফল প্রকাশ সম্ভব হল। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই নিয়োগ প্রক্রিয়ার রূপরেখা তৈরি হয়েছে। ফলে রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের পথ আরও একধাপ এগোল।

আরও পড়ুন – সুরুচির দেওয়ালে ‘বন্দেমাতরম’ লিখলেন: বাংলার স্বাধীনতা সংগ্রাম স্মরণ করালেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...