Monday, June 22, 2026

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! এবার বেহালায়

Date:

Share post:

পঞ্চমীর সকালে ফের বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু! শনিবার সকালে কলকাতার বেহালা-সরশুনা (Behala Shorsuna) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক মহিলা। মৃতের নাম শ্রাবন্তী দেবী (৬৫)। পুলিশ সূত্রে জানা গেছে, সরশুনার ক্ষুদিরাম পল্লির তালপুকুর রোডের বাসিন্দা তিনি। শনিবার সকালে দোকান খুলতে গেলেই ঘটে বিপত্তি। দোকানের ধাতব শাটারে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রত্যক্ষদর্শীরা পুলিশ এবং এলাকায় বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা সিইএসসি-কে খবর দেন। বৃদ্ধাকে উদ্ধার করে নিকটবর্তী বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।

সিইএসসি জানিয়েছে, দোকানের শাটারের গায়ে একটি বৈদ্যুতিক তার পড়েছিল। সেই বিদ্যুৎবাহী তারের কারণেই বৃদ্ধা তড়িদাহত হয়েছেন। এই নিয়ে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩। আরও পড়ুনঃ ওটিটিতে ঝড় তুলেছে ‘মৃগয়া: দ্য হান্ট’, ৪৮ ঘণ্টায় দ্বিতীয় স্থানে!

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...