Sunday, May 10, 2026

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

Date:

Share post:

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায় নাম ঘোষণা করা হয়। এবার একদিন আগেই প্রকাশ্যে কলকাতা ও শহরতলির সেরা পুজোগুলির তালিকা। শনিবার, রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) সাংবাদিক বৈঠকে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন। সঙ্গে ছিলেন তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু ও অন্যান্য আধিকারিকরা। 

এবছর রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) পাচ্ছে কলকাতা ও লাগোয়া শহরতলীর ১১৩টি পুজো। সেরার সেরা, সেরা সাবেকি, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা ভাবনা, পরিবেশবান্ধব ও বিশেষ বিভাগে পুজোগুলিকে সম্মানিত করা হয়েছে। সম্মান সেরা পুজোর অ্যালবামকে।

  • সেরার সেরা- ২৪
  • সেরা সাবেকি- ১২
  • সেরা মণ্ডপ- ১৩
  • সেরা প্রতিমা- ৭
  • সেরা ভাবনা- ১৭
  • সেরা পরিবেশ বান্ধব পুজো- ১৪
  • সেরা অ্যালবাম- ১
  • বিশেষ পুজো- ২৬

এই পুজা কমিটিগুলি আগামী ৫ অক্টোবর রেড রোডের পুজো কার্নিভালে অংশ নেবে। এদিন জেলার সেরা পুজোগুলিরও তালিকা প্রকাশ করা হয়েছে।

Related articles

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...