Wednesday, February 4, 2026

দক্ষিণেশ্বরের পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে রানি রাসমণির জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ লোকমাতা রানী রাসমণির ২৩৩তম জন্মদিন। দক্ষিণেশ্বর (Dekkhineswar) কালীমন্দিরের প্রতিষ্ঠাত্রী রানি রাসমণি ১৭৯৩ সালের ২৬শে সেপ্টেম্বর, বাংলা ১২০০ সালের ১১ই আশ্বিন হালিশহরের কাছে কোনা গ্রামে জন্মগ্রহণ করেন। এই উপলক্ষে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লিখেছেন, “লোকমাতা রানি রাসমণির জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বাংলার নবজাগরণের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয়। আপন সময়ে বাংলার জনজীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আমার গর্ব, তাঁর প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালী মন্দির-সম্পর্কিত পরিকাঠামো উন্নয়নে আমরা আড়াইশো থেকে তিনশো কোটি টাকার মতো খরচ করেছি। পুরো এলাকাকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। স্কাইওয়াক করা হয়েছে। আমি তার নাম রেখেছি ‘রানী রাসমণি স্কাইওয়াক’। শুধু স্কাইওয়াকই নয়, এখানে যাতায়াতের সুবিধার জন্য দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোও আমার শুরু করা। দক্ষিণেশ্বর রেল স্টেশনকে মন্দিরের আদলেও আমিই করেছি।”

প্রসঙ্গত, রানি রাসমণি সেই সময়ে সমাজ সংস্কারক হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তীর্থযাত্রীদের সুবিধার্থে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছিলেন তিনি। গঙ্গা স্নানের জন্য আহিরিটোলা ঘাট, বাবু ঘাট, নিমতলা ঘাট নির্মাণ করেছিলেন শুধু তাই নয়, শবদেহ দাহ করার জন্য নিমতলা ঘাটে একটি বড় ছাউনি তৈরি করে দিয়েছিলেন। হিন্দুদের মধ্যে ধর্মীয় বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...