Monday, March 2, 2026

লাদাখে জোর করে ‘শান্তি’! কেন্দ্রের সঙ্গে কোনও কথা নয়, জানাল অ্যাপেক্স বডি

Date:

Share post:

টানা ছয় দিন কারফিউ (curfew) জারি করে শান্তি বজায় রাখতে হয়েছে লাদাখের রাজধানী লেহতে। আদতে সেই শান্তি যে মানুষের জীবনের শান্তি নয়, স্পষ্ট করে দিল লেহ অ্যাপেক্স (LAB) বডি। সেই সঙ্গে স্পষ্ট জানানো হল, ভয়ের পরিবেশ না কাটলে কেন্দ্রের সঙ্গে কোন আলোচনায় যাবে না তারা।

লাদাখের দাবি নিয়ে আন্দোলনের উপর গুলি চালিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। সেই ঘটনার কোনও তদন্ত হয়নি। নিহত ও আহতদের প্রতি কোনও কর্তব্য পালন করেনি কেন্দ্রের সরকার। অথচ আন্দোলনকারীদের দেদার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন গোটা আন্দোলনকে দিশা দেখানো পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk), দাবি আন্দোলনকারীদের।

এরই প্রতিবাদে এবং আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে কেন্দ্রে সরকারের কাছে আবেদন জানিয়েছিল লাদাখের দুটি প্রধান ছাত্র সংগঠন। লেহ (Leh) শহরে আন্দোলন মূলত এই জেন-জি প্রতিনিধিরাই গড়ে তুলেছিলেন। তাদের স্পষ্ট দাবি গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অবিলম্বে মুক্তি দিতে হবে সোনাম ওয়াংচুকে।

কার্যত একই সুর লেহ অ্যাপেক্স বডির গলায়। তাদের দাবি, যেভাবে কারফিউ (curfew) জারি করে লেহ শহর-সহ গোটা লাদাখে শান্তির দাবী জানাচ্ছে কেন্দ্রের সরকার, তেমন ‘শান্তি’ জারি থাকলে লেহ অ্যাপেক্স বডি (LAB) কেন্দ্রের তৈরি করা হাই পাওয়ার কমিটির সঙ্গে কোনও বৈঠকে যাবে না।

আরও পড়ুন: ওয়াংচুকের গ্রেফতারিতে ফুঁসে উঠলেন স্ত্রী! বিতর্কসভায় মুখোমুখি বসার চ্যালেঞ্জ কেন্দ্রকে

৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি করা হাই পাওয়ার কমিটির (High Power Committee) সঙ্গে বৈঠকে যোগ দিতে রাজি, বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল আন্দোলনকারীদের তরফে। তবে সোনম ওয়াংচুর গ্রেফতারি পরবর্তী সময়ে সিদ্ধান্ত থেকে সরে এলো আন্দোলনকারী লেহ অ্যাপেক্স বডি। এবার কোন পথে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তারই অপেক্ষা লাদাখের মানুষের।

spot_img

Related articles

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...