Monday, June 22, 2026

পুলিশের দুর্গাপুজোর দিনগুলো কাটে অন্যদের আনন্দের খেয়াল রাখতে

Date:

Share post:

দীপঙ্কর রপ্তান, অফিসার ইন চার্জ, এমটিও, স্পেশাল ব্রাঞ্চ
আমার জন্ম সন্দেশখালির এক প্রত্যন্ত গ্রাম ধুচনিখালিতে। মাধ্যমিক পাশ করে কলকাতায় (Kolkata) চলে আসি। ২০০০ সালে কলকাতা পুলিশে (Police) যোগ দেওয়ার পরে পুজোর দিনগুলো কাটে অন্যের আনন্দের খেয়াল রাখতে। আমার পরিবার এখন আর কষ্ট পায় না। পুজোর দিনগুলো আমাকে ছাড়াই তারা নিজেদের মতোই আনন্দ করে।

তবে, ছোটবেলার পুজোর দিনগুলো খুব আনন্দে কাটাতাম। ছোট থেকেই গানের প্রতি একটা অদ্ভূত টান। গানটাই আমর জীবনে ভালোবাসা, প্যাশন। কিন্তু গান সেভাবে শিখতে পারিনি। কোনও প্রথাগত শিক্ষাও নেই। শুধু ভালবাসা থেকেই গান গেয়ে যাই। সারাদিন পুলিশের (Police) ডিউটির পরে একটু সুযোগ পেলেই গান নিয়ে চর্চা করি।

হঠাৎ এবছর আমার ভাইয়ের মতো পার্থ এসে একদিন বলল, তাদের ক্লাব ভবানীপুর স্বাধীন সংঘের থিম সং করতে হবে, যে পুজো মাননীয়া মুখ্যমন্ত্রী উদ্বোধনও করবেন। আমি তো শুনেই ভয়ে আড়ষ্ঠ হয়ে গেলাম। পার্থ সাহস দিল। একদিন রাতে ডিউটি থেকে ফিরে লিখে ফেললাম এবং সুরও দিলাম সাহস করে। এদিকে পুজো আসছে সাংঘাতিক চাপ সে কারণে সারাদিন ডিউটির পরে রেকর্ডিং-এর সময় নিলাম রাত নটা থেকে বারোটা। সুব্রত বোসদার music arrangement- গান রেকর্ড হল। আমার সাথে তুলিকা সোম গাইলেন। গানটা এবার আমাদের বাংলার গর্বের দুর্গাপুজোর কার্নিভালেও বাজবে। সত্যি ভাবলেই শিহরিত হয়ে উঠছি- মাননীয়া মুখ্যমন্ত্রীর সামনে আমার গান বাজবে। এই আনন্দটাই পুজোর সময় পরিবারের থেকে দূরে থেকে ঘণ্টার পর ঘণ্টা ডিউটি করার চাপটা ভুলিয়ে দেয়।

Related articles

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...