Sunday, May 31, 2026

ভিড় নিয়ন্ত্রণে কড়া কলকাতা পুলিশ, অষ্টমীতে বন্ধ ত্রিধারার ‘অঘোরী নাচ’ 

Date:

Share post:

দুর্গা পুজোর ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রথম থেকেই কড়া কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেও আদতে তা যে কতটা অমূলক ফের একবার প্রমাণ হয়ে গেল।ত্রিধারার পুজো বিধায়ক দেবাশিস কুমারের পুজো বলেই পরিচিত। ভিড় নিয়ন্ত্রণে এবার ত্রিধারার পুজোতেও লাগাম লাগালো কলকাতা পুলিশ।

পুজোয় ভিড় সামলাতে প্রশাসন আগেই সতর্ক। এবার সরাসরি উদ্যোগ নিল রাবীন্দ্র সরোবর থানার পুলিশ। ত্রিধারা পুজো কমিটিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, পুজোমণ্ডপের ভেতরে এবং বাইরে ‘অঘোরী নাচ’-এর কারণে দর্শনার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, পুজো চলাকালীন এই ধরনের আয়োজন ভিড় বাড়াচ্ছে এবং মানুষের চলাচলে বাধা তৈরি করছে। ফলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, অবিলম্বে এই নাচ বন্ধ করতে হবে, নইলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রবীন্দ্র সরোবর থানার আধিকারিক লিখিত নির্দেশে উল্লেখ করেছেন, এটি একটি গুরুতর বিষয়, যা অবিলম্বে দেখা প্রয়োজন। দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে অঘোরী নাচ অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পুজোর চতুর্থ দিনেই পুলিশের এই নির্দেশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতায়। বহু দর্শনার্থী প্রতিদিন ভিড় জমান ত্রিধারা আকালবোধনে। এবার পুলিশের হুঁশিয়ারির পর আয়োজক কমিটির উপর চাপ বাড়ল নিরাপত্তা নিশ্চিত করার।

আরও পড়ুন – পুজোর থিমে বাঙালি অস্মিতা: মণ্ডপের সামনেই পরিযায়ী শ্রমিকদের উপহার অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...

হামলার জন্য বিজেপিকে দায়ী করে বিরোধী ঐক্যের বার্তা অভিষেকের! পাশে থাকার জন্য INDIA-র শরিকদের ধন্যবাদ

সোনারপুরে (Sonarpur) ভোট-পরবর্তী হিংসায় মৃত তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বেনজির আক্রমণের মুখে পড়েন ডায়মন্ড...

জনপ্রতিনিধিদের নিরাপত্তা কোথায়? আক্রান্ত কল্যাণকে দেখতে গেলেন দলনেত্রী

গতকাল অভিষেকের (Abhisekh Banerjee) পর রবিবার চণ্ডীতলায় হামলা লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) উপর। রক্তাক্ত...