Tuesday, February 3, 2026

অহিংসা-শান্তি-একতা-সম্প্রীতির বাণী: গান্ধীজিকে স্মরণ মমতা ও অভিষেকের

Date:

Share post:

২ অক্টোবর গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti)। দেশজুড়ে জাতির জনকের ১৫৬তম জন্মনবার্ষিকী উদযাপিত হচ্ছে। আজ শুধুমাত্র জাতীয় ছুটিই নয়, এই দিনটিকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। মোহনদাস করমচাঁদ গান্ধীজিকে স্মরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লিখেছেন, “মহাত্মা গান্ধী আমাদের দেশের মহান নেতা, ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তাঁর অহিংসার বাণী, শান্তির বাণী, একতার বাণী, সম্প্রীতির বাণী চিরস্মরণীয়।
তাঁর যে প্রার্থনা ছিল, ‘ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সন্মতি দে ভগবান’, সেই কথা আজকের দিনে বিশেষভাবে স্মরণ করি ও সকলকে স্মরণ করতে অনুরোধ করি।”

আরও পড়ুন-পাক অধিকৃত কাশ্মীরে ফের সেনার গুলি! মৃত অন্তত ৮

গান্ধীজির (Gandhi Jayanti) দর্শনের মূল বার্তা হল সত্য ও অহিংসার পথে চলা, সামাজিক সমতা ও অস্পৃশ্যতা দূরীকরণ, নারী-পুরুষের সমান অধিকার, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। এই দর্শন আজও প্রাসঙ্গিক, বিশেষ করে বৈষম্য, হিংসা এবং আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষিতে তো বটেই। এই দিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “অহিংসা, সত্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির তাঁর স্থায়ী নীতিগুলি বিশ্বজুড়ে ব্যক্তি এবং জাতির জন্য অনুপ্রেরণার এক গভীর উৎস হিসেবে রয়ে গিয়েছে।”

_

_

_

_

_

_

_

_

 

spot_img

Related articles

সশরীরে বিধানসভায়! চত্বরে থেকেও অধিবেশন বয়কট করলেন বিরোধী দলনেতা

বিধানসভা চত্বরে সশরীরে উপস্থিত থেকেও অধিবেশন কক্ষে ঢুকলেন না বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কদের একাংশ। মঙ্গলবার সপ্তদশ বিধানসভার শেষ...

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...