Monday, March 2, 2026

ইহুদিদের পবিত্র পরবের দিনে হামলা ম্যানচেস্টারে! মৃত ৩

Date:

Share post:

ইহুদি সালপঞ্জী অনুযায়ী ইয়োম কিপ্পুর পরবে পবিত্র ধর্মীয় উপাসনায় জমায়েত হন ইহুদি ধর্মের মানুষ (Jewish community)। সেই রকমই জমায়েত হওয়া ইহুদিদের উপর হামলার ঘটনা ইংল্যান্ডের ম্যানচেস্টার (Manchester) শহরে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। তার মধ্যে একজন হামলাকারী বলে অনুমান পুলিশের।

বৃহস্পতিবার সকালে ম্যানচেস্টার শহরের হিটন পার্ক সিনাগগে (synagogue) ইহুদি সম্প্রদায়ের মানুষেরা (Jewish community) জমায়েত হন। সেই সময় হঠাৎ একটি গাড়ি জমায়েতের মধ্যে চলে আসে, বলে অভিযোগ প্রার্থনা করতে আসা ইহুদিদের। গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়, বলে দাবি স্থানীয়দের।

দ্রুত পুলিশের কাছে খবর যায় হিটন পার্ক এলাকায় গাড়ির হামলা হয়েছে এবং এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনার পরে পৌঁছে এলাকা ঘিরে ধরে আততায়ীকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়।

আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তি ছান্নুলাল মিশ্র, শোকস্তব্ধ ভারতীয় সঙ্গীতজগৎ

ম্যানচেস্টার পুলিশের দাবি তারা আততায়ীর পরিচয় জানেন। ঘটনার পরে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে হিংসার কোনও স্থান নেই – ইহুদিদের এই প্রচারের পরে তাদের সব থেকে পবিত্র অনুষ্ঠানে হামলার ঘটনায় প্রশ্নের মুখে ইংল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা।

spot_img

Related articles

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...