Monday, May 11, 2026

দেবী দুর্গার বিদায়ের পরেই আলিপুরদুয়ারে শুরু ভান্ডানি মায়ের আরাধনা

Date:

Share post:

দেবী দুর্গা চলেছেন কৈলাসের পথে। বঙ্গে এখন বিষাদের সুর। তার মধ্যেই আলিপুরদুয়ারে ফের নতুন করে বোধনের সুর। শুক্রবার একদশীর সকাল থেকেই উত্তরবঙ্গের রাজবংশী অধ্যুষিত গ্রামগুলিতে শুরু হয়েছে মা ভান্ডানি রূপে দেবীদুর্গার আরাধনা। ডুয়ার্সের (Duars) আলিপুরদুয়ারের (Alipurduwar) কুমারগ্রামের নারারথলি, দুই নম্বর ব্লকের পূর্ব ভোলারডাবড়ি,এক নম্বর ব্লকের বাইরাগুড়ি-সহ বেশ কিছু এলাকায় দুর্গা পূজিতা হন দেবী ভান্ডানি রূপে।

দুর্গার দশহাত থাকলেও দেবী ভান্ডানি এখানে চতুর্ভুজা। বাহন বাঘ। দেবীর সঙ্গেই এখানে পূজিতা হন স্বরস্বতী ও লক্ষ্মী। গণেশ-কার্তিক থাকেন না এই পুজোয়।

দেবী দুর্গার অপর রূপ দেবী ভান্ডানিকে উত্তরবঙ্গের বিস্তীর্ন বনাঞ্চলের বনবস্তিবাসীরা পুজো করে “বনদুর্গা রূপে”। উত্তরবঙ্গের বনাঞ্চলেও তাই দেবী দুর্গার বিসর্জনের পর এক উৎসবের শেষে আরেক উৎসব শুরু হয়ে যায়। ভান্ডানি পুজোকে ঘিরে রাজবংশী সমাজে একটি লোককথা রয়েছে। দুর্গা যখন জঙ্গলের পথ ধরে কৈলাসে ফিরছিলেন, তখন রাজবংশী রাখালের সঙ্গে দেখা হয়। তখন সেই রাজ্যের রাজা সুরথ দেবীকে পুজো করেন ভান্ডানি রূপে। তারপর থেকে ওই রাজ্যে রাজার শূন্য ভান্ডার পরিপূর্ণ হয়ে যায়।

কুমারগ্রাম ব্লকের নারারথলি গ্রামের দুই নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই পুজো ও মেলার আয়োজন করা হয়। এই পুজো ও মেলার বয়স উদ্যোক্তাদের মতে, দুশো বছর পেরিয়ে গিয়েছে। এই পুজোর সময় গ্রামের যে সব মানুষ বাইরে থাকেন তাঁরা বাড়িতে ফেরেন। দুর্গাপুজোর পরে ভান্ডানি দেবীর আরাধনায় মেতেছে আলিপুরদুয়ার (Alipurduwar)।

Related articles

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...