Monday, May 11, 2026

বাংলাকে ডোবানোর ষড়যন্ত্র বিজেপির, ছাব্বিশে ‘জমিদারদের’ বিসর্জন: হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

দুর্গাপুজো শেষ হতে না হতেই ফের জল ছেড়েছে DVC। অভিযোগ, রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত। এর জেরে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। অভিষেকের কটাক্ষ, বাংলাকে ডোবানোই বিজেপির (BJP) লক্ষ্য। তবে যেভাবে চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপির এই প্রতিহিংসামূলক আচরণের জবাব দিয়েছিল, একইভাবে আগামী বিধানসভা নির্বাচনেও বিজেপিকে বিসর্জন দিয়ে এই বঞ্চনার জবাব দেবে বাংলা (Bengal)।

অভিষেক (Abhishek Bandyopadhyay) বলেন, “প্রতি বছরই ডিভিসির কারণেই এই ম্যান-মেড দুর্যোগ (বন্যা) ঘটে। যেহেতু সামনে নির্বাচন, তাই ওরা বারবার এই ঘটনা ঘটাচ্ছে। এমনকী দুর্গাপুজোর সময়ও রেহাই দেয়নি। ওরা মানুষের জীবনকে মারাত্মক বিপদের মুখে ফেলছে। এটাই বিজেপির স্বভাব।”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, “রাজ্য সরকারকে কিছু না জানিয়েই ওরা এই ম্যান-মেড বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন ওরা বলবে, রাজ্যের সরকারি আধিকারিকরা ওয়াকিবহাল। কিন্তু কোনও রকম বার্তালাপ, সমন্বয় বা আলোচনা আমাদের সঙ্গে করা হয়নি।”

বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “ওদের লক্ষ্য একটাই— বাংলাকে বঞ্চিত করা, বাংলাকে ডুবিয়ে দেওয়া। কারণ, বাংলা ওদের ভোটবাক্সে সঙ্গ দেয়নি। বিসর্জন অবশ্যই হবে, তবে সেটা বাংলা বা বাংলার মানুষের নয়। বিসর্জন হবে এই জমিদার আর বিজেপির। ২০২৪ সালে ঠিক যেমনটা ঘটেছিল, ২০২৬ সালে বাকি হিসেবও চুকিয়ে দেওয়া হবে।”

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...