Friday, June 26, 2026

খারাপ আবহাওয়ার কারণে রবিবার থেকে ফের স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

Date:

Share post:

তীর্থ ভ্রমণে ফের বাধা, দুর্যোগের পূর্বাভাসের জেরে বন্ধ হয়ে গেল বৈষ্ণোদেবী যাত্রা (Vaishno Devi yatra )। শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির বোর্ড জানিয়েছে পর্যটক, ভক্ত ও দর্শনার্থীদের কথা মাথায় রেখেই আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে পুণ্যযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের চূড়ায় এই গুহা মন্দিরের যাত্রা এই বছর বেশ কয়েকবার স্থগিত করা হয়েছে। গত মাসেও এক নাগাড়ে বৃষ্টির ফলে এই তীর্থযাত্রা বন্ধ করা হয়। ফের ৫ অক্টোবর, রবিবার থেকে মাতা বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করা হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে মন্দির কমিটি সোশ্যাল মিডিয়ায় জানায়, আপাতত আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত এই যাত্রা আপাতত স্থগিত রাখা হচ্ছে। ৮ অক্টোবর থেকে এই যাত্রা আবার শুরু হবে। তবে সব কিছুই আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করছে।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...