Tuesday, May 12, 2026

দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা, রিপোর্ট প্রকাশ কেন্দ্রীয় সংস্থার

Date:

Share post:

একবার বা দুবার নয় এই নিয়ে টানা চতুর্থবার নিরাপদতম শহরের তকমা পেল কলকাতা (Kolkata is the safest city)। গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এনসিআরবি (NCRB) রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে কলকাতায় অপরাধ কমেছে। মহিলাদের উপর আক্রমণ ও হেনস্থার ঘটনাও আগের বছরগুলি থেকে অনেকটাই কম। প্রতি এক লক্ষ জন পিছু কগনিজেবল অফেন্স রেকর্ড করা হয়েছে ৮৩.৯টি। ২০২২ এই সংখ্যাটা ছিল ৮৬.৫ এবং ২০২১ সালে ছিল ১০৩.৫টি। ২০২২ সালে শহর কলকাতার বুকে মহিলাদের উপর হওয়া অপরাধ নথিভুক্তের সংখ্যাটা ছিল ১৮৯০। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ১৭৪৬। পাশাপাশি ২০২২ সালের থেকে ২০২৩-এ কলকাতায় কমেছে ধর্ষণ। এক কথায়, সার্বিকভাবে অপরাধের গ্রাফ নিম্নমুখী মহানগরীতে।

বাংলাকে অপমান করতে যাঁরা ক্রমাগত মিথ্যাচার করেন, ‘এ রাজ্যে আইন-শৃঙ্খলা নেই’, ‘অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই শহর’- মার্কা কথাবার্তা বলে যাঁরা খবরে ভেসে থাকার চেষ্টা করেন, সেই বাংলা বিরোধীদের মুখ কার্যত বন্ধ করে দিয়েছে NCRB-র রিপোর্ট। এখন হাতে মাইক আর চোখে দূরবীন দিয়ে খুঁজেও তাঁদের মন্তব্য মিলছে না। যে পদ্মনেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরোধিতায় মিথ্যাচার করে বেড়ান তাঁরা কি জানেন যে কেন্দ্রীয় সংস্থার রিপোর্টেই প্রকাশিত, খুনের ঘটনার শীর্ষে ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশ (UP), দ্বিতীয় স্থানে মোদিবাবুর শরিক নীতিশ কুমারের বিহার (Bihar)। তৃতীয় স্থানে মহারাষ্ট্র (Maharastra)। যেখানেই বিজেপি শাসিত রাজ্য, সেখানেই অপরাধ বেড়েছে।অপরাধ প্রবণতায় প্রথম স্থানে কেরালা, দ্বিতীয় স্থানে দিল্লি, তৃতীয় স্থানে গুজরাট। আর ঠিক বিপরীত ছবি বাংলায়। শহর কলকাতায় কমেছে খুন, ধর্ষণ, নারী অসম্মানের ঘটনা। এই প্রসঙ্গে রাজ্যের শিল্প ও নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) বলেন, “এনসিআরবি’র রিপোর্ট আমাদের দাবি প্রমাণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, অপরাধে শূন্য সহনশীলতা থাকবে। কলকাতার নিরাপত্তা সেই নীতিরই প্রতিফলন।”

প্রশাসন এবং নাগরিকদের প্রচেষ্টায় কলকাতা আবার প্রমাণ করল যে এই শহর শুধুমাত্র সাংস্কৃতিক রাজধানী নয়, পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রেও গোটা দেশের কাছে অন্যতম উদাহরণ কল্লোলিনী তিলোত্তমা। তাই বিরোধীরা যতই কুৎসা অপপ্রচার মিথ্যাচার করুক না কেন বাস্তবের পরিসংখ্যান বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে এই শহরের বুকে মানুষ নিশ্চিন্তে বসবাস করেন। টানা চতুর্থবার ফের নিরাপদতম শহর কলকাতা।

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...